সুশান্তের পর দিশা সালিয়ানের মৃত্যু মামলা বন্ধ করল সিবিআই

দিন কয়েক আগেই মেয়েকে খুন করা হয়েছে দাবি করে আদালতে নতুন মামলা শুরু করার আর্জি জানিয়েছিলেন দিশা স্যালিয়ানের বাবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই মেয়েকে খুন করা হয়েছে দাবি করে আদালতে নতুন মামলা শুরু করার আর্জি জানিয়েছিলেন দিশা স্যালিয়ানের বাবা। কিন্তু এই মামলা দায়ের হতে না হতেই CBI দিশা স্যালিয়ানের মামলা বন্ধ করার আবেদন জানাল। ২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। বান্দ্রার বাড়িতে ঝুলন্ত অবস্থায় অভিনেতার দেহ উদ্ধার করা হয়। তবে অভিনেতার ঠিক কীভাবে মৃত্যু হয়েছিল তা আজও অধরা। গত শনিবার সুশান্তের মৃত্যু মামলার ক্লোজ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পাশাপাশি সুশান্তের মামলায় প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তীকেও ক্লিনচিট দিয়েছে। ৫ বছর ধরে চলা মামলা থেকে স্বস্তি পেয়েছেন রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই। সুশান্তের পর এবার তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা স্যালিয়ানের মৃত্যুর মামলাও ক্লোজ করল CBI।

দিশার বাবা সতীশ সালিয়ানের দাবি করেছিলেন, তাঁর মেয়ে আত্মহত্যা করেননি। বরং তাঁকে খুন করা হয়েছিল। নতুন মামলা শুরু করার আর্জি নিয়ে তিনি আদালতে দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু এবার দিশা স্যালিয়ানের মামলার ক্লোজার রিপোর্ট দাখিল করল সিবিআই। সুশান্তের মৃত্যুর ৮ দিন আগে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় দিশার। অভিযোগ, সেই সময়ে দিশার মৃত্যু মামলার তেমন তদন্ত না করেই ক্লোজ করে দেন মুম্বই পুলিশ।

৫ বছর নীরব থাকার পর, গত ১৭ মার্চ, সতীশ আদিত্য ঠাকরে, আদিত্য পাঞ্চোলি এবং দিনো মোরিয়ার মতো ব্যক্তিদের নারকো টেস্ট করার দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, “আমি আমার মেয়ের জন্য ন্যায়বিচার চেয়েছিলাম। আমি সুরক্ষাও চেয়েছিলাম আমার আইনজীবীর জন্যও। আমি নারকো টেস্টের জন্য প্রস্তুত। তবে আদিত্য ঠাকরে, সুরজ পাঞ্চোলি এবং দিনো মোরিয়ারও নারকো টেস্ট হওয়া উচিত। সকল অভিযুক্তের পরীক্ষা করা উচিত।” দিশার বাবার বিলম্বিত প্রতিবাদের এক সপ্তাহের মধ্যে, সিবিআই শেষ করল দিশার মৃত্যু মামলা। জানা যায়, মৃত্যুর আগে দিশা নানা কারণে চিন্তিত ছিলেন। আর্থিক সমস্যা ছিল। তাই তিনি ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এতেই ময়নাতদন্তে রিপোর্টে বলা হয় মাথায় আঘাত লাগার কারণে মৃত্যু হয়েছিল দিশার। কিন্তু তাঁর বাবার দাবি ছিল, তাঁর মেয়েকে খুন করার পেছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর