মোদির সমালোচনা করায় অমর্ত্যকে হেনস্থা, সমালোচনায় সরব কংগ্রেস

মোদি সরকারের সমালোচনা করায় অর্মত্য সেনকে ‘নিশানা’ করা হচ্ছে বলে অভিযোগ হাত শিবিরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকে (Amartya Sen) জমি খালি করতে বলে নোটিস দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati)। এই বিষয়ে এবার সরব হল কংগ্রেস (Congress)। মোদি সরকারের সমালোচনা করায় অর্মত্য সেনকে ‘নিশানা’ করা হচ্ছে বলে অভিযোগ হাত শিবিরের। যা ‘যন্ত্রণাদায়ক’ বলেও মন্তব্য করেছে ভারতের একদা শাসকদল।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বৃহস্পতিবার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘এটা সর্বজনবিদিত যে, যিনি সমালোচনা করবেন প্রধানমন্ত্রী তাঁকে হয়রানি করবেন এবং ভয় দেখাবেন৷ দুঃখজনক তাঁর লক্ষ্যবস্তু নোবেল বিজয়ী অমর্ত্য সেনও৷ যাকে অটলবিহারী বাজপেয়ী ভারতরত্ন প্রদান করেছিলেন।’

উল্লেখ্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে অর্মত্য সেনকে নোটিস দিয়ে বলা হয়েছে ১৫ দিনের মধ্যে ১৩ ডেসিমেল জমি খালি করে দিতে হবে। যা নোবেলজয়ী বেআইনিভাবে দখল করে রয়েছেন বলে অভিযোগ। ৬ মে’র মধ্যে বিশ্বভারতীর প্লট নম্বর ২০১ উত্তর-পশ্চিম কোণে অর্থাৎ এল আর প্লট নম্বর ১৯০০/২৪৮৭ সুরুল মৌজার ১৯০০ জেএল নম্বর ১০৪ পাবলিক সম্পত্তির উপর অনুমোদিত দখল জমি খালি করতে বলা হয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত যুগ্ম কর্মসচিব ও এস্টেট অফিসারের তরফে এই নোটিস পাঠানো হয়েছে।

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে