ইঁদুর মারার বিষ খেয়ে আত্মঘাতী মুম্বইয়ের এক কিশোর, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : দুই কাকিমার কাছে বকুনি খেয়ে অভিমানে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করলেন ১৬ বছরের এক কিশোর। রবিবার মুম্বই পুলিশের তরফে এই মর্মান্তিক ঘটনার কথা জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার কাজ করতে না চাওয়ায় দুই কাকিমার কাছে বকুনি খান ১৬ বছরের কিশোর। শুধু বকা খাওয়াই নয়, মারধরও করা হয়। এরপরই দাদরের বাড়ি থেকে পালিয়ে যায় সে। এরপর চলে আসে বান্দ্রায় ভারতনগরে। সেখানে তাঁর বাবা থাকতেন। বাবার কাছে বকুনি খাওয়ার কথা জানায় সে। এরপর নিজেই বাজারে গিয়ে ইঁদুর মারার বিষ কেনেন। বাবা যখন বাড়িতে ছিলেন, তখন ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

ইতিমধ্যে কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তরফে কিশোরের বাবার বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছে, দুই কাকিমার কাছ থেকে মারধর, বকুনি খেয়েই অভিমানে আত্মঘাতী হয়েছে ওই কিশোর। এরপরই তদন্তকারীরা ওই দুই জনকে ডেকে পাঠিয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করেই কিশোর মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা।

 

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ