রাজনীতির জন্যে পাকাপাকিভাবে অভিনয় ছাড়লেন থালাপথি বিজয়

আমি আমার অভিনয় জীবন ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছি। আমি এখানে আপনাদের বিজয় হিসাবে এসেছি, আপনাদের সকলকে বিশ্বাস করে। আমি রাজনীতিতে যোগদানের জন্যে বেতন ফেলে দিচ্ছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয় কেরিয়ারের পাশাপাশি রাজনীতিতে যোগ দিয়েছেন এমন তারকার সংখ্যা বহুল। তবে রাজনীতি তে সকলেই যে, সাফল্য পেয়েছেন, তা একেবারেই নয়! বরং পপুলার তারকারাও রাজনীতি কেরিয়ারে ব্যর্থ হয়েছেন। যাই হোক, গতবছর থেকেই গুঞ্জন চলছিল যে, তামিল সুপারস্টার থালাপথি বিজয় রাজনীতিতে যোগ দিচ্ছেন। যে কারণে অভিনয় ছেড়ে দেবেন বিজয় যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতেই সেই গুঞ্জনে শিলমোহর দিয়েছেন অভিনেতা নিজেই। এর আগে তামিল অভিনেতা কমল হাসান, রজনীকান্ত-সহ অনেকেই রাজনীতিতে পসার জমিয়েছিলেন। এবং তাঁরা সাফল্যও পেয়েছেন। তাই সিনিয়রদের পথে হেঁটেই নিজের একটি রাজনৈতিক দল গঠন করেছেন থালাপথি বিজয়। আর ফেব্রুয়ারিতে নিজের দলের নাম ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তাঁর দল লড়বে। কিন্তু তার আগে কোনও নির্বাচনে অংশ নেবে না তাঁর দল। কিন্তু তিনি জানান নি, আদতে কোন রাজনৈতিক দলের সমর্থক হবে তাঁর দল।

আরও পড়ুনঃ অবাক কাণ্ড! বন্ধু দয়াকে গুলি করছেন অভিজিৎ, ৬ বছর পরে এ কি রূপে ফিরছে ‘CID’?

অবশেষে গতকাল রবিবার ভক্তদের সব প্রশ্নের উত্তর দিলেন। গতকাল রবিবার একটি জাতীয় সম্মেলনের মাধ্যমে বিজয় তাঁর রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্রি কাজগাম (TVK)’ চালু করলেন। এবং জানালেন বিভাজনকারী বিজেপি এবং দুর্নীতিগ্রস্থ DMK তাঁর প্রতিপক্ষ। তাঁর দলের প্রথম রাজ্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বিজয় আরও বলেছেন, “রাজনীতি কোনও সিনেমার ক্ষেত্র নয়, এটি একটি যুদ্ধক্ষেত্র। এটি গুরুতর। সাপের সঙ্গে মোকাবিলা করার সমান রাজনীতি, প্রতিপক্ষকে হ্যান্ডেল করতে সবসময় আমাদের সজাগ থাকতে হবে। আমার দল দ্রাবিড় জাতীয়তাবাদ এবং তামিল জাতীয়তাবাদ আলাদা করার লক্ষ্য রাখে না। এগুলি এই জমির দুটি চোখ। তারা আন্ডারগ্রাউন্ড লেনদেনের সঙ্গে জড়িত। দ্রাবিড় মডেলের ছদ্মবেশে, তারা জনগণকে জনবিরোধী সরকার হিসাবে বিভ্রান্ত করছে।” বিজয় মুলত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়বিচারের মতাদর্শের উপর তার দলের ভিত্তির রূপরেখা এঁকেছেন।

বিজয় শাসক দ্রাবিড় মুনেত্র কাজগামের নিন্দা করে বলেছেন যে, এটি একটি পরিবার, যা “আন্ডারগ্রাউন্ড লেনদেনের” মাধ্যমে রাজ্যকে লুট করছে। যাই হোক এদিন বিজয়ের সম্মেলনে অংশ নিয়েছিলেন প্রায় ৫-৬ লাখ ভক্ত। যার ফলে পদদলিত হয়েছেন অনেকে। কিন্তু এর জন্যে কোনও হতাশা প্রকাশ করেননি বিজয়। এদিন অভিনেতা তাঁর বহু প্রতীক্ষিত রাজনৈতিক প্রথম সম্মেলনে নিজের অভিনয় কেরিয়ার নিয়েও কথা বলেছেন। এবং রাজনীতিতে পা রাখার জন্যে তিনি অভিনয় ছাড়ছেন কিনা, সেই নিয়েও মত প্রকাশ করেছেন। জানিয়েছেন, “আমি আমার অভিনয় জীবন ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছি। আমি এখানে আপনাদের বিজয় হিসাবে এসেছি, আপনাদের সকলকে বিশ্বাস করে। আমি রাজনীতিতে যোগদানের জন্যে বেতন ফেলে দিচ্ছি। আমি আপনাদের সকলের উপর আস্থা রেখে বিজয় হিসাবে এখানে এসেছি।আমার সিনেমা কেরিয়ারের শুরুতে, আমাকে বলা হয়েছিল যে আমার চেহারা ভাল নয়, আমি একজন মহান ব্যক্তিত্ব নই, আমার স্টাইল ভাল নয়, এমনকি আমার চুল এবং আমার হাঁটাও ভাল ছিল না। তারা আমাকে এভাবে লজ্জা দিয়েছিল। কিন্তু আমি এই সমালোচনাকে কখনই পাত্তা দিইনি। কঠোর পরিশ্রম আজ এ জায়গায় এসেছি।”

আরও পড়ুনঃ সিংহম শ্যুটিংয়ের সময় চোখে গুরুতর আঘাত, ২-৩ মাস অন্ধ ছিলেন অজয় দেবগন

যাই হোক, গত সেপ্টেম্বরে, বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সূত্র অনুযায়ী, অভিনেতা তার আসন্ন ছবি থালাপ্যাথি 69-এর জন্য ২৭৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। সুতরাং থালাপ্যাথি বিজয় রাজনীতিতে তার কর্মজীবনের জন্য তামিল চলচ্চিত্র শিল্প ছেড়ে দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে, তিনি সত্যই তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য চলচ্চিত্র শিল্প ছেড়ে যাচ্ছেন। বিজয় তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। যদিও তিনি ভেত্রি, কুডুম্বাম, বসন্ত রাগাম এবং সাত্তাম ওরু ভিলায়াত্তুর মতো চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন, তিনি ১৯৯২ সালে নালাইয়া থেরপু চলচ্চিত্রের সাথে প্রধান অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি এখনও পর্যন্ত ৬৮ টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে রয়েছে নেঞ্জিনিলে, এবং মিনসারা কান্না, ঘিল্লি, শিবাকাসি, পোক্কিরি, আজাগিয়া তামিল মাগান এবং কুরুভি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল GOAT। এর আগে অভিনেতা কমল হাসান ২০১৮ সালে তাঁর রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তিনি সফলতার পাননি। এবার বিজয়ের পালা, দেখা যাক অভিনয়ের মতোই রাজনৈতিক কেরিয়ারেও তিনি সাফল্য পান কিনা!

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা