‘সোনম ওয়াংচুককে মুক্তি দেওয়া যাবে না’, সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল কেন্দ্র

লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে মুক্তি দেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টকে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে মুক্তি দেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টকে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের সোমবারের প্রশ্নের জবাবে বুধবার সলিসিটর জেনারেল তুষার মেহতা জানালেন, গত বছর কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজধানী লেহতে হিংসাত্মক বিক্ষোভে জড়িত থাকার অপরাধে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় সোনম ওয়াংচুককে। যে বিক্ষোভে চার জন নিহত হয়েছিলেন এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছিলেন। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার কারণে সোনম ওয়াংচুককে মুক্তি দেওয়া যাবে না বলে জানিয়ে দিল সোনম ওয়াংচুক।

গত ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সোনম ওয়াংচুকের জাতীয় নিরাপত্তা আইনের (NSA) অধীনে আটকের বিরুদ্ধে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর দায়ের করা একটি আবেদনের শুনানি হয়েছিল। সেখানে ওয়াংচুককে কেন এখনও আটকে রাখা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিল দেশের শীর্ষ আদালত। সোনমের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে মুক্তি দেওয়ার বিষয়ে কেন্দ্রকে ভাবনা-চিন্তা করতেও বলেছিল সুপ্রিম কোর্ট। সেই সম্ভাবনা কার্যত নাকচ করে কেন্দ্রের তরফে আইনজীবী তুষার মেহতা আজ জানিয়ে দিলেন, ‘কারাগারের ম্যানুয়াল অনুসারে সোনম ওয়াংচুককে পর্যায়ক্রমে প্রায় ২৪ বার পরীক্ষা করা হয়েছে। তিনি এখন পুরোপুরি সুস্থ। তাঁর হজমের সমস্যা ছিল, এখন তা নেই। অসুস্থ সোনমকে জয়পুরের এমসে চিকিৎসা করানো হয়েছে। এখন এই ধরনের ব্যতিক্রম করলে ইতিবাচক ফলাফল পাওয়া যাবেনা।’ গত সপ্তাহেও আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল, পরিবেশবিদকে এখনও কেন আটক করে রাখা হয়েছে। সোনমের আইনজীবীর দাবি ছিল, সোনম যথেষ্ট অসুস্থ। তখন কেন্দ্রীয় সরকারের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর কেএম নটরাজ আদালতে অনুপস্থিত ছিলেন। কেন্দ্রের তরফে আর এক আইনজীবী জানিয়েছিলেন, নটরাজ এখন অন্য মামলায় ব্যস্ত, তাই ওয়াচুক-মামলার শুনানি আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। তখন বেঞ্চ জানিয়েছিল, এ ভাবে বারবার মামলার শুনানি পিছনো যাবে না। এই পরিস্থিতিতে বুধবার মামলায় শুনানিতে কেন্দ্রের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার। আর সেখানেই কেন্দ্র আবারও সোনমের মুক্তির বিরোধিতা করল। স্পষ্ট জানিয়ে দিল সোনমকে মুক্তি দেওয়া যাবে না।

গত শুনানিতে মামলার সওয়াল-জবাবে সোনমের মুক্তির বিরোধীতা করে কেন্দ্র জানিয়েছিল, ‘সোনম ওয়াংচুক চান লাদাখ নেপাল কিংবা বাংলাদেশ হোক। তিনি তাঁর বক্তৃতায় নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে যেভাবে গণ-আন্দোলনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয়েছে, সেই উদাহরণ টেনে লাদাখের মানুষকে প্ররোচিত করছিলেন। তিনি এমন এক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছিলেন, যেখানে লাদাখ ভারতের থেকে বিচ্ছিন্ন বা নেপালের মতো একটি স্বতন্ত্র কাঠামোর দিকে ঝুঁকতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। শুধু তাই নয়, নেপালিরা তাদের দেশে যা করেছে, তিনি দেশের তরুণ প্রজন্মকে তা করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন সশস্ত্র কর্মীদের উপস্থিতি তরুণদের ক্ষুব্ধ করছে। এর পরিণতি নেপালের মতোই হবে। আমাকে জেলে পাঠালেও কোনও লাভ হবেনা। লাদাখেও নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটবে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল সীমান্ত। এগুলো জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি।’

সাত বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা