ত্রিপুরা বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোটে নেই তৃণমূল

সিদ্ধান্তের কথা জানিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাম-কংগ্রেস জোটে সামিল না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তৃণমূলের ত্রিপুরার সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। 

পীযূষ কান্তি বিশ্বাস বলেন, ত্রিপুরায় এক সময় ছিল বাম রাজত্ব। সেই সময় বহু কংগ্রেস নেতার ওপর অত্যাচার হয়েছে। তাই, সিপিএমের  সঙ্গে কংগ্রেস জোট করলেও কংগ্রেসের নেতা-কর্মীরা তাদের দলকেই ভোট দেবে না।  পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে কংগ্রেস এবং বামেরা জোট গঠন করেছিল। ওই রাজ্যে তাদের কী ফল হয়েছে, সেটা সকলেই দেখেছে। ত্রিপুরাতেও ঘটবে তারা পুনরাবৃত্তি। সেটা আঁচ করতে পেরেই রাজ্য তৃণমূল নেতৃত্ব বাম-কংগ্রেস জোটে সামিল না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

পীযূষ কান্তি বিশ্বাস জানিয়েছে, বাম-কংগ্রেস জোটে সামিল না হলেও তারা বাকি অ-বিজেপি দলের সঙ্গে জোট গঠনের জন্য দরজা খুলে রেখেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল বাছাই করা কেন্দ্রে প্রার্থী দেবে। প্রার্থী দেওয়া হবে সেই সব কেন্দ্রে যেখানে জয় নিশ্চিত। কোন কোন আসনে প্রার্থী  দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় আগামী ৬ ফেব্রুয়ারি ত্রিপুরা সফরে যাচ্ছেন। তার আগেই অবশ্য পৌঁছে যাচ্ছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ত্রিপুরা যাওয়ার কথা আগাম ২ ফেব্রুয়ারি। তার হাত দিয়ে শুরু হবে দলের বিধানসভা নির্বাচনী প্রচার কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  একটি রোড শো করবেন। 

 

আরও পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রবীণদের জন্য ‘বাড়ি থেকে ভোট’

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…