দিল্লিতে নিষিদ্ধ ছট

জারি একাধিক নির্দেশিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: নজরে তৃতীয় ঢেউ। রাজধানীতে এবছরেও ছটপুজোর ওপর নিষেধাজ্ঞা জারি করল আপ সরকার। দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ডিডিএমএ) জানিয়েছে, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে গত বছরের মতো এ বছরেও রাজধানীতে ছট পুজোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। 

ডিডিএমএ  এক নতুন নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, গত বছরের মতো এ বছরেও দিল্লি এবং দিল্লি সংলগ্ন এলাকায় ছট পুজোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাড়িতে বসেই ছট পুজোর আয়োজন করতে বলা হয়েছে। 

গত বছরেও দিল্লি-সহ পার্শ্ববর্তী এলাকাতে ছটপুজো নিষিদ্ধ ছিল।  নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল গণেশ পুজো-সহ অন্যান্য পুজো। পঞ্জিকামতে, আলোর উৎসব দিপাবলীর ছ দিন বাদে শুরু হয় ছট।  এবছর ছট পুজো শুরু হওয়ার কথা ৮ নভেম্বর থেকে। 

দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি নতুন নির্দেশকা জারি করেছে। সেই নির্দেশিকায় ডিডিএমএ  জানিয়েছে, উৎসবের মরশুমে কোথাও কোনও মেলা, খাবারের স্টল, ধর্মীয় মিছিল বা সমাবেশের আয়োজন করা যাবে না। সেই সঙ্গে বলা হয়েছে, গত বারের মতো এ বছরেও ছটপুজোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাব্লিক প্লেস, নদী-পুকুর-জলাশয়ের ধারে ছটপুজোর আয়োজন করা যাবে না। অতিমারির কথা মাথায় রেখে গত বছরের মতো এ বছরেও ছটপুজো বাড়িতে আয়োজন করার অনুরোধ করা হল। 

উল্লেখ করা যেতে পারে, কালীপুজোতে বাজি পোড়ানোর ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়ছিল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে রাজধানীর বাসিন্দাদের বাজি পোড়াতে নিষেধ করেছেন। 

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর