মোদি-বিজেপিকে অহঙ্কারী বলে খোঁচা সঙ্ঘ নেতা ইন্দ্রেশ কুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: লোকসভা ভোটে ভরাডুবির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি নেতৃত্বের কাঁটা ঘায়ে লাগাতার নুন ছিটিয়ে চলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শীর্ষ নেতারা। ফল প্রকাশের পরেই সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত মুখ খুলে মোদিকে ‘রাজপাঠ’ শিখিয়েছিলেন। পরে সংগঠনের মুখপত্র ‘অর্গানাইজারে’ লোকসভায় ভরাডুবির জন্য বিজেপি নেতা-কর্মীদের অতিরিক্ত আত্মবিশ্বাসকে কাঠগড়ায় তোলা হয়েছিল। আর এবার ইন্দ্রেশ কুমার সরাসরি নাম না করে প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতৃত্বকে অহঙ্কারী বলে খোঁচা দিলেন।

বৃহস্পতিবার জয়পুরের কানোটায় ‘রামরথ অযোধ্যা যাত্রা দর্শন পূজন  অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সদ্য লোকসভা ভোটের ফলাফলের প্রসঙ্গ উত্থাপন করে  সঙ্ঘের অন্যতম শীর্ষ নেতা বলেন, ‘প্রভু রামচন্দ্র সবার সঙ্গেই ন্যায়বিচার করেন। লোকসভার ফলাফলেই তার প্রমাণ। যে দলের নেতারা প্রভু রামকে ভক্তি করেন কিন্তু অহঙ্কারে ডুবে গিয়েছিলেন, সেই দলকে সবচেয়ে বড় দল তো বানিয়ে দিয়েছেন, কিন্তু পূর্ণ শক্তি দেননি। ২৪১ আসনেই থামিয়ে দিয়েছেন। অহঙ্কারের কারণে প্রভু রাম পূর্ণ শক্তি দেননি। কেননা, অহঙ্কারীদের প্রভু রাম কখনই ক্ষমা করেন না।’

বিজেপি’র পাশাপাশি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকেও বিঁধেছেন ইন্দ্রেশ। সরাসরি ‘ইন্ডিয়া’ জোটকে রাম বিরোধী আখ্যা দিয়ে বলেছেন, ‘অহঙ্কারীদের প্রভু রাম যেমন ২৪১ আসনে রুখে দিয়েছেন, তেমনই যারা রাম বিরোধী তাদেরও প্রভু পূর্ণ সংখ্যাহগরিষ্ঠতা দেননি। ২৩৪ আসনেই রুখে যেতে হয়েছে।’ সূত্রের খবর, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে যেভাবে বিজেপি’র তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বশক্তিমান হিসাবে তুলে ধরে প্রচার চালানো হয়েছে তাতে তীব্র আপত্তি ছিল সঙ্ঘ নেতৃত্বের। এমনকি মোদিো যেভাবে নিজেকে ভগবানের দূত হিসাবে তুলে ধরার মরিয়া প্রচেষ্টা চালিয়েছিলেন, তাও ভালো চোখে মেনে নেননি মোহন ভাগবতরা।

বাজারে এসে গেল itel City 300 5G স্মার্টফোন, দাম কত?

বেকার হয়ে ঘরে বসে? গিগ কর্মী হয়ে মাসে আয় করুন ৩০ থেকে ৫০ হাজার টাকা

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

পুজোর মুখে সুখবর! বোনাস হিসেবে পুরসভার দুই হাজার কর্মীদের ১ মাসের বেতন দেওয়ার ঘোষণা

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো