আগরতলায় পৌঁছেই বিপ্লব দেবকে চ্যালেঞ্জ অভিষেকের

দু’ দিনের সফরে রবিবার সকালেই ত্রিপুরা পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: দু’ দিনের সফরে রবিবার সকালেই ত্রিপুরা পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলা পৌঁছে পশ্চিম ত্রিপুরার চতুর্দশ দেবতার মন্দিরে পুজো দিলেন তিনি। এর পরই তোপ দাগলেন ত্রিপুরার বিজেপি সরকারের দিকে। বললেন, যাঁরা নিজেদের হিন্দুধর্মের ধারক-বাহক মনে করেন, তারা আমাকে বাধা দেওয়ার জন্য মন্দির চত্বরে ডিজে বাজাচ্ছে। একটাই কথা বলব, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। তারপর বিপ্লব দেবকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘আমাকে জব্দ করতে গিয়ে এরা দেবতাকেও ছাড়ছে না। ত্রিপুরায় এক ইঞ্চিও জমি ছাড়বে না তৃণমূল’।

রবিবার ত্রিপুরায় সারা দিনই বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে অভিষেকের। এরমধ্যে দুপুরে এক তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারার পর বিকেলে দলীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা। তার আগেই জনপ্রিয় মন্দিরে পুজো দিলেন তিনি। মন্দির থেকে বেরিয়েই তিনি বিজেপিকে খোলা চ্যালেঞ্জ জানালেন। ওই রাজ্যের পরিকাঠামো ও উন্নয়নের ঘাটতির প্রসঙ্গ তুলেও বিজেপি সরকারকে বিঁধলেন। বললেন, ‘পরিকাঠামোর উন্নয়ন বিন্দুমাত্র হয়নি। উন্নয়নের মডেলে লড়াই হোক ত্রিপুরায়। ত্রিপুরায় রাস্তাঘাট যেন মরণফাঁদ। হাসপাতালগুলিরও করুণ দশা। কিন্তু বাংলায় দেখুন, কত উন্নতি হয়েছে’।

এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বললেন, ‘প্রধানমন্ত্রী বলুন দেশের কত উন্নতি হয়েছে। আমি বাংলার রিপোর্ট কার্ড নিয়ে যাব’। তিনি আরও বলেন, ত্রিপুরাকে মগের মুলুক বানিয়ে রেখেছে বিপ্লব দেবের সরকার। রাস্তা যেন মরণফাঁদ। চাকরিক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। আমরা এই সবের বিরুদ্ধে লড়াই করব। আগামী বছরই ত্রিপুরায় বিধানসভা ভোট। আর ওই রাজ্য যে তৃণমূলের পাখির চোখ সেটা রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, এটি বিপ্লব দেবের শেষের শুরু। প্রচারের তিন মাসের মধ্যেই রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে একমাত্র আমরাই লড়াই করছি। যেখানে যাচ্ছি সেখানে ওদের বিরুদ্ধে অভিযোগ দেখতে পাচ্ছি। মানুষের পাশে আছি আমরা। লড়াই করে বিজেপিকে হারাব।

‘কুণালের রং বদল’, গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা!

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! জামিন পাওয়া গ্যাংস্টারকে কুপিয়ে খুন অন্য গ্যাংস্টারের

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য