‘ফাঁকিবাজ’ সহকর্মীদের সবক শেখাতে দাঁ হাতে স্কুলে প্রধান শিক্ষক

শিক্ষকরা কোনও নিয়মনীতি মানছেন না। তাই সহকর্মীদের সবক শেখাতে দাঁ হাতে স্কুলে  ঢুকলেন প্রধান শিক্ষক। ঘটনাটি অসমের কাছাড় জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি : স্কুলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষকরা কোনও নিয়মনীতি মানছেন না। তাই সহকর্মীদের সবক শেখাতে দাঁ হাতে স্কুলে  ঢুকলেন প্রধান শিক্ষক। সেই দৃশ্য দেখে আতঙ্কে কাঁপছে খুদে পড়ুয়ারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই ভয়ংকর ছবি। ঘটনাটি অসমের কাছাড় জেলায়। খবর পেয়ে পুলিশ স্কুলে গিয়ে ধারাল অস্ত্রটি বাজেয়াপ্ত করে। আপাতত ওই প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।

আলোচনার কেন্দ্রবিন্দুতে অসমের কাছাড় জেলার রাধামাধব নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধৃতিমেধা দাস। বয়স ৩৮ বছর। শিলচরের তারাপুরের বাসিন্দা তিনি। গত ১১ বছর ধরে ওই স্কুলে শিক্ষকতা করছেন। দিন কয়েক আগে ধারাল দাঁ হাতে স্কুলে চলে আসেন তিনি। হেড মাস্টারকে এভাবে দেখে খুদে স্কুল পড়ুয়া ভয় পেয়ে যায়। রীতিমতো শোরগোল পড়ে যায়। খবর পৌঁছয় পুলিশের কাছে। পুলিশের বক্তব্য, শনিবার সকালে স্কুল কর্তৃপক্ষের তরফে এমন খবর পান তারা। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। পুলিশকে দেখে দাঁটি লুকিয়ে রাখারই চেষ্টা করেন প্রধান শিক্ষক। তবে পুলিশের নজর এড়ায়নি সেটি। বেশ খানিকক্ষণের চেষ্টায় অস্ত্রটি বাজেয়াপ্ত করে পুলিশ। আটক করা হয় ধৃতিমেধাকে।

 কেন এমন করলেন ধৃতিমেধা, শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবক – সকলের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাছাড় জেলার স্কুল পরিদর্শক পারভেজ নিহাল হাজারি সম্ভাব্য কারণের কথা জানিয়েছেন। তিনি জানান, ধৃতিমেধা অত্যন্ত রাগী স্বভাবের মানুষ। সম্প্রতি স্কুলের শিক্ষকরা নিয়মিত স্কুলে আসছেন না। কাজে ফাঁকি দিচ্ছেন।। তাতে যথেষ্ট অসন্তুষ্ট প্রধানশিক্ষক ধৃতিমেধা। সে কারণে সকলকে শিক্ষা দিতে দাঁ হাতে তিনি স্কুলে পৌঁছন বলেই মনে করছেন স্কুল পরিদর্শক পারভেজ। যদিও ধৃত প্রধান শিক্ষক এ বিষয়ে একটি বাক্যও খরচ করতে নারাজ।

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর