স্ত্রীকে ফোনে বললেন OK, স্টেশন মাস্টারের কথা শুনে ট্রেন ছুটল ভুল পথে, তারপর!

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যক্তিগত জীবনের সমস্যার প্রভাব যদি কর্মক্ষেত্রে এসে পড়ে তাহলে তা থেকে শুধু ক্ষতি ছাড়া উপকার সম্ভব নয়। সম্প্রতি এহেন ঘটনার উদাহরণ মিলল আবারও। ছত্তিশগড়ের(Chhattisgarh) রায়পুরে(Raipur Incident) ডিউটি চলাকালীন স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন এক স্টেশন মাস্টার। ঝগড়ায় এতখানি মশগুল ছিলেন তিনি যে তাঁর একটি ছোট্ট ভুলের জন্য প্রায় ৩ কোটি টাকা ফালতু খরচ করতে হয়েছে ভারতীয় রেলকে(Indian Railways)। যদিও এই ঘটনার পর ওই রেল কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এমনকি স্ত্রীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়েছে বলেও শোনা যাচ্ছে। এককথায় বলতে গেলে, একটি ছোট্ট ভুলের কারণে ওই স্টেশন মাস্টারের জীবন ছারখার হয়ে গেল।

আরও পড়ুনঃ অধিনায়কের উপরে ক্ষিপ্ত হয়ে মাঠ ছেড়ে যাওয়ায় বড় শাস্তি পেলেন ক্যারিবীয় ক্রিকেটার

এদিন ওই স্টেশন মাস্টার ফোনে স্ত্রীর সঙ্গে ঝগড়া করার সময় খেয়াল করেননি যে তাঁর কাজের জন্য ব্যবহৃত ফোনের মাইক্রোফোন অন আছে। ঝগড়া চলাকালীন তিনি বলে বসেন, ‘বাড়ি গিয়ে কথা হবে, ওকে’। তার ওই ‘ওকে’ বলা শব্দটি শুনতে পেয়ে যায় তৎকালীন ট্র্যাকে থাকা পণ্যবাহী ট্রেনের চালক। সবুজ সংকেত পেতেই ওই চালক ট্রেন ছুটিয়ে দেন(Train In Wrong Track) মাওবাদী-প্রভাবিত এলাকায়। যদিও স্বস্তির বিষয়, এদিন কোনও বড়সড় বিপত্তি ঘটেনি। তবু রাতের বেলায় ওই এলাকায় বিধিনিষেধ লঙ্ঘন করে ট্রেন প্রবেশের কারণে ভারতীয় রেলকে ৩ কোটি টাকা বাড়তি খরচ করতে হয়েছে।

আরও পড়ুনঃ বইতে শুরু করবে উত্তুরে হাওয়া, নভেম্বরের মাঝেই আবহাওয়া বদলের ইঙ্গিত

এই ঘটনার পরপরই চাকরি থেকে বরখাস্ত করা হয় ওই স্টেশন মাস্টারকে। এমনকি যে স্ত্রীর সঙ্গে ঝগড়ার কারণে এই ঘটনা ঘটেছিল সেই স্ত্রীও এই সময়ে স্বামীকে ত্যাগ করে চলে গিয়েছেন। ইতিমধ্যেই জানা গিয়েছে তাঁর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন, সেই কারণেই স্বামী-স্ত্রীর মধ্যে নিত্য অশান্তি হত। কিন্তু স্বামী সাসপেন্ড হওয়ায় ডিভোর্সের বিষয়টি আরও সহজ হয়ে যায় স্ত্রীর পক্ষে। মাঝখান থেকে একটি ছোট্ট ভুল সব সুখ-স্বাচ্ছন্দ্য কেড়ে নিল ওই স্টেশন মাস্টারের জীবন থেকে।

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা