অপারেশন পিম্পল: ভূস্বর্গের কুপওয়ারায় সেনাবাহিনীর হাতে খতম ২ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি, কুপওয়ারা: ফের বড়সড় সাফল্য ভূস্বর্গে। জম্মু-কাশ্মীরের কুপওয়ারাতে দুই জঙ্গিকে খতম করল সেনাবাহিনী। শনিবার সাতসকালে তাদের নিকেষ করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সন্ত্রাস দমন করার জন্য তৎপর সেনা। সেই কারণে ‘অপারেশন পিম্পল’ চালু করা হয়েছিল। এই বিশেষ অপারেশন চলাকালীন ২ সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে। কুপওয়ারার ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তারজন্য অভিযান জারি রাখা হয়েছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার কেরান সেক্টরে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। সেখানেই অনুপ্রবেশের চেষ্টা করছিল সন্ত্রাসবাদীরা। আগে থেকে খবর পেয়ে সেখানে হাজির ছিল সেনাবাহিনী। তাঁরাই অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। ‘অপারেশন পিম্পল’-চালিয়ে সন্ত্রাসবাদকে শেষ করার কথা বলা হয়েছে।

সেনাবাহিনীর চিনার কর্পস জানিয়েছে,ভূস্বর্গের কেরান, কুপওয়ারায় অনুপ্রবেশ করার চেষ্টা করছে সন্ত্রাসবাদীরা। এমনই খবর ছিল গোয়েন্দা দফতরের কাছে। সেই খবরের ভিত্তিতে কুপওয়ারার কেরান সেক্টরে অভিযান চালিয়েছিল গোয়েন্দা ও সেনার যৌথবাহিনী। সেখানে অভিযান চালানোর সময় সন্দেহজনক গতিবিধি নজরে আসে। যৌথবাহিনীর অবস্থান টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা উত্তর দেয় সেনাও। সেই গুলিতেও ২ জঙ্গির মৃত্যু হয়েছে। ওইএলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে সন্দেহে তল্লাশি অভিযান চালাচ্ছে।

সন্ত্রাসবাদকে নির্মূল করতে বদ্ধ পরিকর ভারতীয় সেনা। মাঝে মধ্যে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে। তাদের সেই চেষ্টা সর্বদা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদকে দমন করতেই অপারেশন পিম্পল নামে এই নতুন অভিযআন শুরু করেছে। কেরল সেক্টরে এখনও তল্লাশি জারি রয়েছে।

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান লিখলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ’, যাদবপুরে দাঁড়িয়ে হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!