ছুটি কাটাতে গিয়ে বিপত্তি, লোনাভালায় জলপ্রপাতে তলিয়ে গেলেন একই পরিবারের ৫ সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছুটি কাটাতে গিয়ে ঘটল মর্মান্তিক পরিণতি । রবিবার  পুনের  কাছে লোনাভালায় ভুসি বাঁধের ব্যাকওয়াটারের কাছে একটি জলপ্রপাতে ভেসে গেলেন  একই পরিবারের পাঁচ জন সদস্য। এদিন দুপুর দেড়টার নাগাদ এই ঘটনা ঘটে। জলপ্রপাতের খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ তল্লাশি চালান শুরু করেছে।

লোনাভালা পুলিশ জানিয়েছে,লোনাভালায় ভুশি ড্যামের কাছে একটি জলপ্রপাতে পড়ে যান এক মহিলা সহ চার শিশু। দুই জনের  মৃত দেহ উদ্ধার হয়েছে । তবে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন  ছয় বছরের শিশু কন্যা ও চার বছরের এক শিশুপুত্র। জোরকদমে চলছে উদ্ধারকাজ।  এই ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িতরা  পুনের সায়েদ নগরের বাসিন্দা। লোনাভালা পুলিশ প্রাথমিকভাবে মনে করছেন, পা পিছলে কোনও ভাবে তারা ভুশি বাঁধ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি জলপ্রপাতের মধ্যে পড়ে যায়। অন্যদিকে স্থানীয়রা জানিয়েছেন, জলপ্রপাতের গোড়ায় শ্যাওলা ভরা  পাথরের উপর পা পিছলে জলের জোরে ভেসে গিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, জনপ্রিয় পর্যটনক্ষেত্রের মধ্যে রয়েছে লোনাভালাতে ভুশি বাঁধ। প্রতিবছর হাজার হাজার পর্যটকেরা বর্ষার সময় ভুশি বাঁধ দেখতে যান। বর্তমানে চলছে ভারী বৃষ্টি। আর তাতে উপচে পড়ছে বাঁধের জল। তাই প্রশাসনের তরফ থেকে পর্যটকদের একাধিকবার সতর্ক করেছে প্রশাসন। কিন্তু সব নিয়ম উপেক্ষা করে তাঁরা  ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যান। আর তাতে ঘটল বিপত্তি।

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব