দেশের প্রথম রাজ্য, সোম থেকেই উত্তরাখণ্ডে চালু অভিন্ন দেওয়ানি বিধি

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: ইতিহাস গড়তে চলেছে বিজেপি শাসিত উত্তরাখণ্ড। দেশের প্রথম রাজ্য হিসাবে উত্তরাখণ্ডে আজ সোমবার (২৭ জানুয়ারি) থেকে্ই চালু হচ্ছে সবার জন্য এক আইন বা অভিন্ন দেওয়ানি বিধি। এদিনই রাজ্য সচিবালয়ে বেলা সাড়ে বারোটায় অভিন্ন দেওয়ানি বিধির পোর্টালের (UCC Portal) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী (Pushkar Singh Dhami)।

দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলি। মূলত মুসলিমদের সবক শেখাতে বা শায়েস্তা করতেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পক্ষে তারা। বিজেপিও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে। যদিও মোদি সরকার ক্ষমতায় আসার ১১ বছর হতে চললেও দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর হিম্ম‍ৎ দেখাতে পারেনি। মূলত শরিক দলগুলির আপত্তি এবং রাজ্যসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না থাকাতেই দলের অন্যতম এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গত বছরের ফেব্রুয়ারিতে উত্তরখণ্ড বিধানসভার বিশেষ অধিবেশনে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ সংক্রান্ত বিল পাশ করিয়ে নিয়েছিল বিজেপি সরকার। সেই প্রথম দেশের কোনও রাজ্যের বিধানসভায় এই বিল পাশ হয়েছিল। এর পর ওই বিলে অনুমোদন দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অক্টোবরে বিধানসভার ছাড়পত্র পাওয়ার পরেই ওই আইন কার্যকরের ‘গেজেট নোটিফিকেশন’ জারির খসড়া নির্দেশিকা তৈরি করে ধামী সরকার।

অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী, যদি কোনও যুগল ‘লিভ-ইন’ করতে চান, তবে অবশ্যই পুলিশ বা জেলা আধিকারিকদের অনুমতি নিতে হবে।যদি যুগলের বয়স ২১ বছরের নীচে হয়, তবে বাবা-মায়ের সম্মতির প্রয়োজন হবে। ধর্মনির্বিশেষে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং ছেলেদের ক্ষেত্রে ২১ বছর করা হয়েছে। সেই সঙ্গে ‘রেজিস্ট্রি বিবাহ’ বাধ্যতামূলক করা হয়েছে।  কোনও যুগল ‘লিভ-ইন’ করতে চাইলে প্রথমেই তাঁদের নাম পুলিশের কাছে নথিভুক্ত করতে হবে। ‘লিভ-ইন’ সম্পর্কের ‘ঘোষণাপত্র’ সঙ্গে রাখতে হবে যুগলকে। সময় মতো প্রয়োজনে তা দেখাতে ব্যর্থ হলে যুগলের ২৫ হাজার টাকার জরিমানা এবং তিন মাসের জেল হতে পারে। ‘লিভ-ইন’ সম্পর্কে থাকা যুগলের যদি সন্তান হয়, তবে শিশুরা আইনি স্বীকৃতি পাবে। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রেও রাজ্যের সকলের জন্য একই নিয়ম বলবৎ হচ্ছে।  সম্পত্তির ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের সমান অধিকার থাকবে। জন্ম দেওয়া সন্তান এবং দত্তক নেওয়া সন্তান— দু’জনেই সম্পত্তির ক্ষেত্রে সমানাধিকারী হবে।

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত