‘এলাকায় মাংসের দোকান যেন না দেখি’, সরকারি আধিকারিকদের হুমকি বিজেপি বিধায়কের

জানুয়ারি মাসে ভোট প্রচারে গিয়ে মুসলিমদের হুমকি দিয়ে বলেছিলেন, আলির নাম উচ্চারণ করলে লোনি ছাড়তে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার উত্তরপ্রদেশের কুর্সি দখলের পরেই বিজেপি বিধায়কদের আসল চেহারা ইন্মোচিত হতে শুরু করেছে। গাজিয়াবাদের লোনি আসন থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এলাকায় যেন একটাও মাংসের দোকান না দেখি। লোনিতে রাম-রাজ্য চাই। ঘি-মাখন খাও, আর ওঠবস করো।’ লোনির বিজেপি বিধায়কের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। যদিও নিজের অবস্থানে কোনও দোষ দেখছেন গুর্জর।

বিতর্কিত মন্তব্যের কারণে বরাবরই খবরের শিরোনামে এসেছেন লোনির বিজেপি বিধায়ক। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন। জানুয়ারি মাসে বহতা হাজিপুর গ্রামে ভোট প্রচারে গিয়ে মুসলিমদের হুমকি দিয়ে বলেছিলেন, ‘যে যে আলির নাম উচ্চারণ করবে তাকে লোনি ছাড়তে হবে। লোনিতে থাকতে পারবে না। পাকিস্তান চলে যেতে হবে। বিধানসভা ভোটের পরেই লোনিতে রাম-রাজ্য চালু হবে।’

শুধু যে মুসলিমদের হুমকি দিয়েছিলেন, তাই নয়। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে পাকিস্তানের দল বলে আখ্যা দিয়েছিলেন। অভিযোগ করেছিলেন, ‘সমাজবাদী পার্টির সঙ্গে কুখ্যাত জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের যোযাযোগ রয়েছে।’ ওই মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল লোনির বিধায়ককে। যদিও নিজের মন্তব্য প্রত্যাহার করতে রাজি হননি গুর্জর।  

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?