চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশি মদ খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ:  দেশি মদ খেতে হবে ১০ মিনিটের মধ্যে এবং তিন কোয়ার্টার। চ্যালেঞ্জ করেছিল বন্ধুরা। সেই চ্যালেঞ্জ রাখতে গিয়ে মৃত্যুকে ডেকে আনলেন বছর ৪৫-য়ের এক ব্যক্তি। মৃতের নাম জয় সিং। জয় সিংয়ের দুই বন্ধুকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম ভোলা এবং কেশব। এই দুইয়ের বিরুদ্ধে পুলিশ খুনের মামলা রুজু করেছে। জয়ের কাছে থাকা ৬০ হাজার টাকা তারা গায়েব করেছে। টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

মৃতের পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ধৃত ভোলা এবং কেশব জয় সিংয়ের দীর্ঘদিনের বন্ধু। কিছুদিন আগে জয় সিং একটি ই-রিকসা কিনেছিল। গত ৮ ফেব্রুয়ারি রাতে জয় সিং বাড়ি না ফেরায় পরিবার রীতিমতো চিন্তায় পড়ে। জয়ের ছোট ছেলে রাতেই বাবাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর দেখে বাবা রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। দ্রুত সে বাডি ফিরে পরিবারকে জানালে পরিবারের সদস্যরা জয় সিংকে প্রথমে নিয়ে যায় বাড়ির কাছে একটি স্বাস্থ্য কেন্দ্রে। সেখানকার চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা দেখে পরামর্শ দেয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জয় সিংয়ের মৃত্যু হয়। ময়না তদন্তে জানা যায় অত্যধিক মদ্যপানেই মৃত্যু। পরিবার সন্দেহ করে জয় সিংয়ের দুই বন্ধুকে। পুলিশ অভিয়োগ দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে। জেরায় তারা অপরাধ কবুল করে নিয়েছে। 

আরও পড়ুন মদ পান করে বউ পিটিয়ে সংবাদের শিরোনামে কাম্বলি, দায়ের মামলা

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ