প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নজর কাড়ল বাংলার ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে ট্যাবলো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে নজর কাড়ল বাংলার ট্যাবলো । তুলে ধরা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এবং লোক প্রসার প্রকল্পকে। সেইসঙ্গে বাউল-লোকসঙ্গীতে মেতে উঠল কর্তব্যপথ। বলা বাহুল্য, এরআগে একাধিকবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে  ঠাঁই পায়নি বাংলার ট্যাবলো। তা নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার শেষ পর্যন্ত  প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান পেল বাংলার ট্যাবলো ।

এদিন বাংলার ট্যাবলোর সামনে ছিল ছৌ নর্তকীর সাজে একটি দুর্গা মূর্তি । যা নারীর ক্ষমতায়নের প্রতীক। ট্যাবলোর সামনের দিকেই রাখা হয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডারের কলস। আর সেই কলসের গায়ে স্কিমের নাম লেখা ‘লক্ষ্মীর ভাণ্ডার’। আর  ট্যাবলোর শেষদিকে ছিল বাঁকুড়ার পোড়ামাটির তৈরি মন্দিরের রেপ্লিকা।   এছাড়াও বাউল গান ও ছৌ নৃত্য প্রদর্শন করা হয় এদিনের  কর্তব্যপথে।

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। মূলত,  ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা পেয়ে থাকেন এই প্রকল্পের সুবিধা। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় এই  প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে রাজ্য সরকার।    এই প্রকল্পের মূল  লক্ষ্য হল মহিলাদের মাসিক আয়ের ব্যবস্থা করা । সেইসঙ্গে  তাদের স্বাবলম্বী করে  তোলা । ইতিমধ্যেই বাংলার লক্ষ্মী ভাণ্ডার ধাঁচে গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে একাধিক প্রকল্প । এই আবহে এবারের প্রজাতন্ত্র  দিবসের কুচকাওয়াজে  প্রদর্শিত হল বাংলার লক্ষ্মীর ভাণ্ডার ।

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

অমিতাভ-ঐশ্বর্যর সঙ্গে ফের কোমর দোলাবেন অভিষেক, কোন ছবিতে দেখা যাবে?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

রাত জেগে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? এখন থেকে এভাবে নিন পায়ের যত্ন

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP