‘৩ বছর ধরে কী করছিলেন?’,তামিলনাডুর রাজ্যপালকে তুলোধনা শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিল আটকে রাখা নিয়ে ফের শীর্ষ আদালতে তিরস্কারের মুখে পড়লেন তামিলনাডুর রাজ্যপাল আর এন রবি। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ তামিলনাডুর রাজ্যপালের উদ্দেশে প্রশ্ন ছুড়ে বলেন, ‘২০২০ সালে পাশ হওয়া বিল আপনি আটকে রেখে ফেরত পাঠিয়েছেন। গত তিন বছর ধরে কী করছিলেন?’ ওই প্রশ্নের মুখে পড়ে থতমত খান তামিলনাডুর রাজ্যপালের আইনজীবী।

চলতি মাসের শুরুতেই বিল আটকানো নিয়ে তামিলনাডু ও পঞ্জাবের রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়েছিল শীর্ষ আদালত। কেন্দ্রের দুই ‘ভৃত্য’ আগুন নিয়ে খেলছেন সতর্ক করে দিয়েছিল। নির্বাচিত রাজ্য সরকারের পাঠানো বিল রাজ্যপালের মতো অনির্বাচিত কারও আটকানোর ক্ষমতা নেই বলেও জানিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। যদিও ওই হুঁশিয়ারির পরেই ১০টি বিল ফের তামিলনাডু সরকারের কাছে ফেরত পাঠান তামিলনাডুর রাজ্যপাল। গত শুক্রবার ফের তামিলনাডু বিধানসভায় ওই ফেরত পাঠানো বিল নতুন করে পাশ করানো হয়েছে এবং রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে।

এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে তামিলনাডু সরকারের আইনজীবী জানান, সম্প্রতি ১০টি বিল ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল আর এন রবি। ফের ওই বিল বিধানসভায় পাশ করিয়ে তার কাছে ফেরত পাঠানো হয়েছে।’ ওই কথা শুনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘তিন বছর ধরে কী করছিলেন রাজ্যপাল? দেখা যাক নতুন করে পাঠানো বিল নিয়ে কী সিদ্ধান্ত নেন তিনি।’ আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের