আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেয়ে নিয়ে পালিয়েছে ছেলে, সবক শেখাতে মাকে বিবস্ত্র করে ঘোরানো হলো গ্রামে

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ এক মহিলাকে নগ্ন করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখার মত মর্মান্তিক ঘটনা ঘটলো কর্ণাটকে। জানা গিয়েছে , কর্ণাটকের বেলাগাভি তালুকের হোসা ভান্টমুরি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। রবিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ ডিসেম্বর রবিবার  বেলাগাভি তালুকের হোসা ভান্টমুরি গ্রামের একটি মেয়ের সঙ্গে একটি যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ছেলে এবং মেয়ে উভয়ই একই সম্প্রদায়ের মানুষ।

তবে রবিবার রাতে তাঁরা দুজনে একসঙ্গে পালিয়ে যায়। এই ঘটনার পরেই মেয়ের পরিবারের লোকেরা ছেলের বাড়িতে এসে হামলা চালায়। শুধু তাই নয় তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনার পরেই রবিবার গভীর রাতে মেয়ের পরিবারের সদস্যরা ছেলের মাকে নগ্ন করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কর্ণাটকের পুলিশ বাহিনী। ইতিমধ্যেই  এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামে তিন কোম্পানি ডিএআর মোতায়েন করা হয়েছে।

 স্বাভাবিকভাবেই এই রবিবার গভীর রাতে এই ঘটনা ছড়িয়ে পড়তেই আতঙ্ক তৈরি হয়  কর্ণাটকের বেলাগাভি তালুকের হোসা ভান্টমুরি গ্রামে। এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুধু তাই নয় ছেলে- মেয়ে দুজনে কোথায় পালিয়ে গেল তা নিয়ে পুলিশ খোঁজাখুঁজি শুরু করেছে।  তবে কি কারণে মেয়েটির পরিবারের সদস্যরা এমন হামলা চালালো তা নিয়ে উঠছে প্রশ্ন ।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ