বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন যোগী

চপারে ধাক্কা মারে একটি পাখি

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মাঝ আকাশে তার হেলিকপ্টারে ধাক্কা মারে একটি পাখি। হেলিকপ্টারটিকে জরুরী অবতরণ করতে হয়।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মুখ্যমন্ত্রী (CM) শনিবার বারাণসী (Varanasi) গিয়েছিলেন। সেখানকার প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতেই তার ওই সফর। মন্দির শহরের একটি সার্কিট হাউজে তিনি রাত কাটান। রবিবার তাঁর লখনউ ফেরার কথা ছিল। বারাণসী (Varanasi) পুলিশ লাইন থেকে চপাড়ে করে তিনি লখনউ ফিরছিলেন। মাঝ আকাশে ওই হেলিকপ্টারটিকে একটি পাখি ধাক্কা মারে। জানা গিয়েছে, আচমকা এই ঘটনায় পাইলট সামান্য সময়ের জন্য হতচকিত হয়ে যান। তিনি দ্রুত নিকটবর্তী এয়ারট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরী  অবতরণের অনুমতি চান। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার রওনা দেয় বারাণসী (Varanasi) পুলিশ লাইন থেকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। বিমানবন্দরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের উচ্চপদস্থকর্তাদের মাঠে নামতে হয়। 

বারাণসীর জেলাশাসক কুশল রাজ শর্মা এই খবর দিতে গিয়ে জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাণসী (Varanasi)প্রশাসনিক কাজ খতিয়ে দেখতে এসেছিলেন। রাতে ছিলেন সার্কিট হাউজে। রবিবার সকালে তিনি লখনউয়ের উদ্দেশ্য রওনা দেন। মাঝ আকাশে তাঁর হেলিকপ্টারটিকে একটি পাখি ধাক্কা মারে।পাইলট জরুরী অবতরণের জন্য অনুমতি চাইলে, তাঁকে অনুমতি দেওয়া হয়। মুখ্যমন্ত্রী পরে সড়কপথে পৌঁছন লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে। সেখান থেকে রাজ্য সরকারের বিমানে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। 

আরও পড়ুন যোগী আদিত্যনাথকে হুমকি-চিঠি

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর