দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

থিমে ফিরল আয়েসবাগ সর্বজনীন, মণ্ডপে ফুটে উঠবে প্রকৃতির নবরূপ

নিজস্ব প্রতিনিধি: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই চোখের সামনে ভেসে ওঠে কলকাতার ছবি। তবে এখন আর শুধু কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের দুর্গোৎসবই রীতিমতো টেক্কা দেয় শহরকে। তেমনই একটি মুর্শিদাবাদের আয়েসবাগ সর্বজনীন দুর্গোৎসব। এবছরও তাদের পুজোর মূল আকর্ষণ থিম। করোনাকালে বন্দি জীবন ছেড়ে নিজেকে মুক্ত করার আকাঙ্খা ফুটিয়ে তোলা হচ্ছে থিমে।

লালবাগ আয়েসবাগ সর্বজনীনের পুজো এবার ৬৩তম বছরে পদার্পণ করল। এই পুজোর শুরুটা হয়েছিল বাংলাদেশ থেকে আসা মানুষজনের উদ্যোগে। প্রথমদিকে সাবেকিয়ানাতেই মোড়া থাকত। কিন্তু প্রায় বছর দশেক আগে পুজো কমিটির উদ্যোক্তারা সিদ্ধান্ত নেন, দেশবিদেশের বিভিন্ন বিখ্যাত মন্দিরগুলি জেলাবাসীকে দেখার সুযোগ করে দেবেন। সেই থেকেই শুরু হয়েছিল থিমের পুজো। কখনও আমেরিকার স্বামী নারায়ণ মন্দির, কখনও বা রামেশ্বরম মন্দির, কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে মণ্ডল গড়ে তাক লাগিয়েছে পুজো উদ্যোক্তারা। তবে গতবছর করোনার দাপটে ফের একবার সাবেকি পুজোয় ফিরে এসেছিল আয়েসবাগ সর্বজনীন। তবে এবছর পুজোর আবারও থিমে ফিরছে তারা।

থিমের নাম মুক্ত-মহী। পুজো কমিটির সম্পাদক নেপাল চন্দ্র দাস জানান, গত দু’বছরে এক অপরিচিত শক্তির সঙ্গে লড়াই করছে মানুষ। বিশেষ করে একদম প্রথম সারিতে দাঁড়িয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই করা কোভিড যোদ্ধাদের অবদান এবার থিমের মাধ্যমে তুলে ধরা হবে। এছাড়া লকডাউনের ফলে প্রকৃতি যে নবরূপে সেজে উঠেছে, সেই বিষয়টিও থাকবে মুক্ত-মহী থিমে। সরকারি গাইডলাইন মেনেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রতিবছর এই পুজোর আরও একটি আকর্ষণ হল নবমীতে অন্নভোগ। এবছরও তার অন্যথা হবে না।

Published by:

Share Link:

More Releted News:

পলাশচাবড়ী সর্বজনীনের থিম ‘ধামসা মাদলের দেশে মা আপন বেশে’

ঘাটালে ৭২ ফুটের চোখ ধাঁধানো দুর্গা প্রতিমা, নজর কেড়েছে সবার

ডিভিসি’র ছাড়া জলে যন্ত্রণা, হুগলিতে দুর্গাপুজোয় থিম ‘ছোট খানাকুল’

বহরমপুরে মা দুর্গার পদতলে অসুর রূপে বাংলাদেশের ইউনূস, দেবীর হাতে কাটা মুণ্ডুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখ

মন্দিরতলায় ‘হৃদয়ের ক্যানভাসে মা’, নজর কাড়ছে সকলের

মুর্শিদাবাদের খাগড়া শ্মশান ঘাট দুর্গাপুজা কমিটির বিশেষ চমক ডোনাল্ড ট্রাম্প রূপী ‘অসুর’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ