উমার পুজোয় নিষেধ মহিলাদের! জানেন কী সেন বাড়িতে কেন এই অদ্ভূত নিয়ম ?

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোর আর কিছুদিন মাত্র। এরপরেই মর্ত্যে আগমন ঘটবে মাতৃশক্তিরুপে মা দশভুজার। দশহাতে দশটি অস্ত্র। পদতল আহত অসুর। চার ছেলেমেয়দের নিয়ে বাপের বাড়ি আসছেন দুর্গতিনাশিনী। এই শক্তি আসলে মাতৃশক্তি। নারীদের তেজের বহিপ্রকাশ হল মা দশভুজা। কিন্তু এই পুজোয় থাকেন না নারীরা। কোন নারী অংশ নিতে পারেন না মায়ের পুজোয়। এটা শুনতে অবাক লাগছে তো ? অবাক হওয়ার কিছুই নেই। এই নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে সেন বাড়িতে। এর আদর্শ উদাহরণ দেখতে হলে আপনাকে যেতে হবে রায়গঞ্জের সুদর্শনপুরের বাড়ির পুজো দেখতে।

পুজোর ক’টা দিন মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সেনবাড়ির দুর্গাপুজোয় এই নিয়মই হয়ে পালিত হয়ে আসছে তিনশো বছরেরও বেশি বছর সময় ধরে। মন্দিরের বাইরে চাতালে দাঁড়িয়ে মায়ের দর্শন করতে হয় সেন বাড়ির মা ও  বোনেদের।

ওপার বাংলার যশোরের জমিদার তারিণী চরণ সেনের পূর্ব পুরুষেরা সেন বাড়ির দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। এই নিয়ম মেনে চলে আসছে একদা বাংলাদেশের(Bangladesh) জমিদার বাড়িও। পরিবারে যাতে কোনও অঘটন না ঘটে সে কারণেই পরিবারের সকলেই মেনে চলছেন এই রীতি।

সেন বাড়ির দুর্গাপুজোয় অংশ নিতে পারেন না বাড়ির মহিলারা।যাবতীয় কাজ সারেন ছেলেরাই। তবে আজ থেকে নয় পূর্বপুরুষদের আমল থেকে হওয়া এই রীতিই আজও মেনে চলেছেন পরিবারের সকলে। জানা যায়, কোনও একসময় বলি চলাকালীন পরিবারের কোনও মহিলার অঘটন ঘটে। সেই থেকেই মহিলাদের বাড়ির দুর্গাপুজোর মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ। আর তখন থেকেই পরিবারের পুরুষরাই দুর্গাপুজোর সমস্ত কাজ করে থাকেন।

এই নিয়ে বাড়ির বর্তমান সদস্য ভজন সেন জানিয়েছেন, তাঁদের পুজোয় বলি হয় তাই মা, বোন-সহ বাড়ির মহিলারা পুজোর চারটে দিন মণ্ডপে থাকেন না। একান্নবর্তী এই সেন পরিবারের বহু সদস্যই কর্মসূত্রে এখন ভিনরাজ্যে থাকে। কিন্তু পুজো শুরু হলেই সকলেই আসেন রায়গঞ্জ সুদর্শনপুরের বাড়িতে।

উত্তর দিনাজপুর জেলার প্রাচীন বনেদি বাড়ির পুজোর মধ্যে রায়গঞ্জ শহরের সুদর্শনপুরের সেন বাড়ির দুর্গাপুজো অন্যতম। বহু মানুষ সেন বাড়ির পুজো দেখতে ভিড় জমায়। সপ্তমী থেকে নবমী আজও বলি প্রথা চালু রয়েছে সেন বাড়ির দুর্গাপুজোয়। এই বছর তাঁদের পুজো ৭৯ বছরে পা দিয়েছে। পুজোর এই কটাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটে সেন বাড়ির। বাড়ির ছেলেরাই সমস্ত কাজ করে থাকে।

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

সায়েন্স সিটির সামনে ডিভাইডারে গাড়ির ধাক্কা, জখম ২

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু