পুজোয় ভ্রমণ এবার আরও সস্তা, উত্তরবঙ্গ ঘোরাতে সাশ্রয়ী প্যাকেজ নিয়ে হাজির NBSTC

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে পর্যটকদের জন্য বড় সুখবর। এমন অনেকেই রয়েছে পুজোর ছুটিতে কোলাহল থেকে দূরে থাকতে শহর ছেড়ে পাহাড়ে যান বেড়াতে। এই ভ্রমণে আলাদা আনন্দ যোগ করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। পর্যটকদের আরও বেশি সুযোগ সুবিধা দিতে পুজোর সময় ‘সবুজের পথে হাতছানি’ প্যাকেজ নিয়ে হাজির হয়েছে NBSTC। এতে ভ্রমণ হবে আরও সহজ। এই প্যাকেজের মধ্যে থাকবে পাহাড়ে ভ্রমণ থেকে শুরু করে শহরের পুজো পরিক্রমা সবটাই ।

খরচ কত হবে, কি কি থাকবে, কোথায় কোথায় যাওয়া হবে, জেনে নিন এই প্যাকেজ সম্পর্ক বিস্তারিত তথ্য।

এই পর্যটন পরিষেবা চালু হয়েছে বিশ্বকর্মা পুজোর পর থেকেই। ভ্রমণের খরচ শুরু মাত্র ৭০০ টাকা থেকে। ৭০০ থেকে ২৫০০ টাকার মধ্যেই মিলবে খাওয়াদাওয়া সহ নানা সুবিধা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের য়ারম্যান পার্থপ্রতিম রায় প্যাকেজ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, সব ধরনের পর্যটকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে প্যাকেজ। তিনি জানিয়েছেন এই প্যাকেজে থাকবে ডে ট্রিপ, দু’দিন এক রাত কিংবা তিন দিন দুই রাতের ভ্রমণ।

কোথা থেকে মিলবে পরিষেবা ও কি থাকবে ভ্রমণের জায়গায়

জানানো হয়েছে এই পরিষেবা মিলবে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহার থেকে। বুকিং করা যাবে অনলাইন ও অফলাইন, দু’ভাবেই। নতুন এই প্যাকেজের আওতায় যাত্রীরা দার্জিলিং, কালিম্পং, লাভা, লোলেগাঁও, গ্যাংটক, ঝালং, বিন্দু, লাটাগুড়ি, মূর্তি, গোরুমারা, জলদাপাড়া, রাজাভাতখাওয়া, জয়ন্তী-সহ একাধিক জনপ্রিয় জায়গা ঘুরে দেখতে পারবেন। এসি ও নন-এসি দুই ধরনের বাসের ব্যবস্থা থাকবে। সুবিধা মত পর্যটকরা বুক করতে পারবেন টিকিট। ১৬ এবং ২৬ সিটের বাস থাকবে। পরে চাহিদা বাড়লে বাসের সংখ্যাও বাড়ানো হবে।

তবে শুধু পাহাড়ে যারা যাবেন তাঁদের জন্য কেবল প্যাকেজ থাকছে এমনটা নয়। পুজোয় শহরের ঠাকুর দেখার জন্য সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। শিলিগুড়িতে চালু হচ্ছে পুজো পরিক্রমার স্পেশাল বাস। চতুর্থী ও পঞ্চমীতে বয়স্কদের মণ্ডপে মণ্ডপে ঘুরিয়ে ঠাকুর দেখাবে এই বাসগুলি। শিলিগুড়ি বাস টার্মিনাসে গিয়ে বাসের শিট বুক করতে হবে।সন্ধ্যা ছ’টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দেওয়া হবে পরিষেবা। অন্যদিকে এনবিএসটিসি শিলিগুড়ি-ফরাক্কা ও শিলিগুড়ি-কোচবিহার এই দুই নতুন রুটে বাস পরিষেবা শুরু করেছে।

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর