এবার পুজোয় বাংলা কাঁপাবে তন্তুজের ৬ রকমের নতুন ডিজাইনার শাড়ি

এবার পুজোয় বাংলা কাঁপাবে তন্তুজের ৬ রকমের নতুন ডিজাইনার শাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: শাড়িপ্রেমীদের জন্য সুখবর। এবার পুজোয় ৬ রকমের নতুন শাড়ি নিয়ে এল রাজ্য সরকারের তন্তুজ। স্বপ্নিল, বনবালা, মুক্ত বিহঙ্গ, সহচরী, চতুরঙ্গ ও বলাকা। বাজারে আসামাত্রই ব্যাপক জনপ্রিয় পাচ্ছে শাড়িগুলি। নাম তো বটেই, শাড়িগুলির স্টাইলও পছন্দ হয়েছে সকলের। আর শাড়ির প্রতি বাঙালির একটা বরাবরের ইমোশন জড়িয়ে রয়েছে। কলকাতার সল্টলেকে তন্তুজের ডিজাইন সেন্টারে ৬টি শাড়ির উদ্বোধনের পর শুরুর পরেই শাড়িগুলি শো-রুমে পাঠানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বাংলার তাঁত শিল্পে রীতিমতো বিপ্লব এসেছে। বাংলার শাড়ি, বাংলার তাঁত, বাংলার নকশার খ্যাতি ও সুনাম বিশ্বজুড়ে। 

শাড়িতে অভিনব নকশা তোলার জন্য ‘তন্তুজ’ আগেও জাতীয় পুরস্কার পেয়েছে। তবে এবার নতুন ভাবনা ফুটে উঠল ছয়টি শাড়িতে। এই ৬ টি শাড়ির বিশেষত্ব বলতে, বাংলার তাঁতশিল্পীদের হস্তচালিত তাঁতে বোনা।

সঙ্গে রয়েছে সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই উপযুক্ত দাম। তবে এবার থেকে বছরই তন্তুজের শাড়িতে চমক থাকে বলে জানিয়েছেন তন্তুজের অধিকর্তা। সুতরাং শাড়িপ্রেমীদের কাছে এবার দারুণ সুযোগ, পুজোর ৬ দিন অর্থাৎ পঞ্চমী থেকে দশমী ৬ দিনে তন্তুজের ৬টি শাড়ি পরুন। 

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’