১১ বছর ধরে হাঁটুর বয়সী যুবতীর সঙ্গে প্রেম, তৃতীয় বিয়ে কবে করছেন অনুরাগ কাশ্যপ?

বর্তমানে ২০ বছরের ছোট শুভ্রা শেট্টি নামের এক তরুণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অনুরাগ। যে কারণে ক্রমাগত ট্রোলিংয়ের শিকার হচ্ছেন পরিচালক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেশাগত হোক বা ব্যক্তিগত, উভয় ক্ষেত্রেই চর্চায় থাকেন স্বনামধন্য পরিচালক অনুরাগ কাশ্যপ। বলিউডে অনেক চমৎকার চলচ্চিত্র বানিয়েছেন। তবে বর্তমানে বলিউড থেকে মুখ ফিরিয়েছেন। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নাম লিখিয়েছেন। ইতিমধ্যেই কয়েকটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ। অর্থাৎ অভিনেতা হিসেবেও ডেবিউ করেছেন তিনি। এবার সংবাদের শিরোনামে তাঁর তৃতীয় বিয়ে। এদিকে বহুদিন ধরে শোনা যাচ্ছে, হাঁটুর বয়সী এক তরুণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিচালক। ইতিমধ্যেই দুইবার বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁর। একমাত্র মেয়ে, তাঁরও বিয়ে হয়ে গিয়েছে।

শোনা যাচ্ছে, বর্তমানে ২০ বছরের ছোট শুভ্রা শেট্টি নামের এক তরুণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অনুরাগ। যে কারণে ক্রমাগত ট্রোলিংয়ের শিকার হচ্ছেন পরিচালক। এবার প্রেমিকার সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুরাগ শুভ্রার সঙ্গে সম্পর্কের বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন।

জানিয়েছেন, ‘বই, সিনেমা আর ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমেই শুভ্রার সঙ্গে আমার বন্ধন গড়ে উঠেছে। ও আমার চেয়েও বেশি উৎসবে যায়। তবে ওর আর আমার বয়স নিয়ে অনেক চর্চা চলছে। কিন্তু তাতে আমি একটুও লজ্জিত নই, কিন্তু আমি নিজেকে নিয়ে খুব হীনমন্যতায় ভুগতে শুরু করেছিলাম। এক পর্যায়ে আমি এতটাই দ্বিধাগ্রস্ত ছিলাম যে, আমি একসময় বিচ্ছেদ চেয়েছিলাম। আমরা গত ১১ বছর ধরে একসঙ্গে আছি, আমি এই ব্যাপারটা প্রথম বুঝতে পারি ‘নিশাঞ্চি’ ছবির শুটিংয়ের সময়, যখন সে সেটে ছিল। কিন্তু ওঁকে মেনে নিতে আমার অনেক সময় লেগেছিল।’ তবে তৃতীয়বার বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক। এর আগে অনুরাগ কাশ্যপের আরতি বাজাজ এবং কালকি কোয়েচলিনের সঙ্গে বিবাহিত ছিলেন। তবে দুটিই ভেঙে গিয়েছে।

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

৫০ বছরের ‘দুঃশাসনের’ অধ্যায় শেষ! পালাবদলের পর স্বাধীনতা দিবসে দিলীপের বিস্ফোরক দাবি

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের