‘তারক মেহতা’য় অভিনয়ের স্বপ্ন নিয়ে ৯০০ কিমি ভ্রমণ, শেষে পুলিশের জালে ১৬ বছরের কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি: তারক মেহতায় অভিনয়ের স্বপ্ন নিয়ে ৯০০ কিমি ভ্রমণ, শেষে পুলিশের জালে ১৬ বছরের কিশোর। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’, যার ভক্তসংখ্যা গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ২০০৮ সাল থেকে সাব টিভির পর্দায় রাজত্ব করছে সিরিয়ালটি। যদিও নানা সময়ে সিরিয়ালটি বিতর্কের মুখে পড়েছে, কখনও বকেয়া না মেটানো কারণে, আবার কখনও প্রযোজকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে শো ছেড়েছেন একাধিক কলাকূশলী। তবুও শোয়ের জনপ্রিয়তায় একচুলও ভাটা পড়েনি। কলাকূশলীদের অভিনয় এবং কাহিনী সবটাই মুগ্ধ করেছে ভক্তদের। এমনকী কিছু মানুষ এই সিটকমের জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হ্যাঁ, সম্প্রতি জানা গিয়েছে, এক ১৬ বছর বয়সী নাবালক শোয়ের অংশ হওয়ার স্বপ্ন নিয়ে পরিবারেকে না জানিয়ে প্রায় ৯০০ কিলোমিটার পথ ভ্রমণ করে মুম্বই পাড়ি দিয়েছে। পুলিশের কথায়, ওই নাবালক গত ৬ অগস্ট সকালে স্কুলে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর সে আর বাড়ি ফেরেনি। ছিন্দওয়ারার থেকে মুম্বই যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে রেলস্টেশনে গিয়ে নাগপুরগামী একটি ট্রেনে চাপে, তারপর সেখান থেকে সে মুম্বইগামী ট্রেন ধরে পরের দিন সকালে গোরেগাঁও স্টেশনে পৌঁছয়।

‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেয় সে। এরপর মুম্বই ফিল্ম সিটির কাছে তাঁকে একা ঘোরাঘুরি করতে দেখে মুম্বই পুলিশ তাঁকে ধরে থানায় নিয়ে যায়। জানা যায়, সে গোরেগাঁও থেকে হেঁটে মুম্বইয়ের ফিল্ম সিটির দিকে গিয়েছিল। আর পুলিশের কাছে, অভিনেতা হওয়ার স্বপ্নের কথাই জানায় কিশোর। কিশোরটিকে খুঁজে পাওয়ার পর পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁর পরিবার থানায় পৌঁছতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের