দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঐতিহ্যবাহী পোশাকে মা-মেয়ে জুটি, নাইসাকে নিয়ে সিদ্ধিদাতার মন্দিরে কাজল

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের পাশাপাশি স্টারকিডরাও এখন সমান চর্চিত। তাঁদের লাইফস্টাইল, ফ্যাশন, সবটা নিয়ে জানতে মানুষ প্রতিনিয়ত উৎসুক থাকেন। তা যদি হয়, শাহরুখ পুত্র বা অজয় দেবগন, তাহলে তো কথাই নেই। বর্তমানে স্টারকিডের মধ্যে সবচাইতে চর্চায় রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান, কন্যা সুহানা খান এবং অজয়-কাজল কন্যা নাইসা দেবগনকে নিয়ে। যদিও ছোটবেলায় অভিনেতা অজয় দেবগন তাঁর সন্তানদের লাইমলাইট থেকে অনেকটাই দূরে রেখেছিলেন। কিন্তু এখন যুগ বদলেছে, নাইসাও অনেক বদলেছে। দেখতে তিনি হুবহু মায়ের মতো হলেও, ফ্যাশনে মায়ের থেকেও এক ধাপ উপরে নাইসা। মাঝে মধ্যেই তিনি সংবাদমাধ্যমের শিরোনাম হন।

কখনও মদ্যপ অবস্থায় তাঁকে নাইটক্লাবে দেখা যায়, আবার কখনও গুজব প্রেমিকের সঙ্গে তাঁর দেখা মেলেনি। যাই হোক, এদিন মায়ের সঙ্গে সিদ্ধি বিনায়ক গণেশের পুজো দিতে গেলেন নাইসা। দুজনকে মন্দিরের বাইরে ঐতিহ্যগত পোশাকে দেখা গিয়েছে। নাইসার পরনে ছিল, সাদা কুর্তা, সালোয়ার এবং দোপাট্টা, কাজল একটি ফ্লাওয়ার প্রিন্টেড কুর্তা পরেছিলেন এবং বাদামী সানগ্লাস পরেছিলেন। আর কাজল এবং নাইসাকে দেখামাত্রই মন্দিরের বাইরে মুম্বই পাপারাজ্জিরা একেবারে ছেকে ধরলেন তাঁদের। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মন্দির থেকে মা-মেয়ে নারকেল ও ফুল দিয়ে সাজানো পূজার থালি হাতে নিয়ে মন্দিরের উদ্দেশে খালি পায়ে হাঁটছেন। তাঁদের কপালে টিকা ছিল। তবে মেয়ের পেছনে মা কাজলকে দেখা যায়। তবে ভক্তরা নাইসার জাতিগত পোশাকে দেখে খানিকটা অবাক হয়েছেন। পাপারাৎজিদের পোস্টের কমেন্টে একজন ভক্ত লিখেছেন, “আমি ট্রোলিংয়ের বিষয়টি বুঝতে পারছি না। লোকেরা পাব এবং পার্টিতে পশ্চিমা পোশাক পরে। এর মানে এই নয় যে তাঁরা ধর্মীয় হতে পারে না এবং মন্দিরে যেতে পারে না।”

অন্য একজন লিখেছেন, “ইনিই আসল নাইসা দেবগন।” নাইসা সম্প্রতি দুবাইতে আহান শেঠি এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে একটি নববর্ষের পার্টিতে যোগ দিয়েছিলেন। যেখানে খুশি কাপুর এবং ইব্রাহিম আলি খানের সঙ্গে তাঁকে বেশ উল্লাসে দেখা যায়। কাজলকে সম্প্রতি সালাম ভেঙ্কি ছবিতে দেখা গিয়েছিল। যা দর্শকদের কাছে প্রশংসিত হয়।পরবর্তীতে তাঁকে দ্য গুড ওয়াইফ নামে একটি ওয়েব সিরিজে দেখা যাবে। এখানে কাজলকে একজন গৃহবধূর ভূমিকায় দেখা যাবে। যা ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হবে।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ