চলচ্চিত্রের পর এবার সিরিজে গান গাইলেন পরাণ বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিনেমায় বিপুল জনপ্রিয়তা পেয়েছেন টলিউড অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। তবে তিনি অভিনেতার পাশাপাশি যে ভাল সংগীত শিল্পী তা এরআগে একাধিক সিনেমায় দেখা গিয়েছে। তবে দীর্ঘ দিনের বিরতির পর আবার চলচ্চিত্রে গান গাইলেন  পরাণ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে,  রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘দাদুর কীর্তি’ ওয়েব সিরিজে  তিনি গান গেয়েছেন।

ইতিমধ্যেই সিরিজের গান রেকর্ড করা হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে  পরাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ প্রথমে আমি রাজি ছিলাম না। তবে রাহুলের অনেকবার অনুরোধে অনেক বছর পর আবার গান রেকর্ডিং করলাম। খুব সুন্দর অভিজ্ঞতা হল।‘ জানা গিয়েছে, পরাণের গাওয়া গানটির নাম ‘মেলোড্রামা’ । এই গানে পরান ছাড়াও কণ্ঠ মিলিয়েছেন সত্যম।  তবে এরআগে  পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত ও তরুণ মজুমদারের ছবিতেও গান গাইতে দেখা গিয়েছে পরাণকে।

বর্তমানে সময়ে সিনেমার থেকেও সিরিজের দিকে ঝুঁকেছে তরুণ প্রজন্ম। আর তাই ভূত, গুপ্তধন, প্রেম, পারিবারিক গল্প আর রবীন্দ্রনাথের ছোঁয়া নিয়ে ‘দাদুর কীর্তি’ সিরিজ তৈরি করছেন রাহুল মুখোপাধ্যায়। এই সিরিজে রয়েছেন- পরাণ বন্দ্যোপাধ্যায় , অনুসূয়া মজুমদার, সত্যম ভট্টাচার্য্য়, সৃজলা গুহ, শান্তিলাল মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ , কাঞ্চন মল্লিক,ঋতব্রত মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। আগামী ২৯ শে মার্চ হইচইতে ( Hoichoi) তে আসতে চলেছে ‘দাদুর কীর্তি’।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ