চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেক্ষাগৃহে রাজত্বের পর এবার ওটিটিতে! আগামী মাস থেকেই ব্রহ্মাস্ত্রের স্ট্রিমিং শুরু, কোথায়?

নিজস্ব প্রতিনিধি: সিনেমায় রাজত্ব শেষ করে এবার ওটিটিতে রাজত্ব করতে আসছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’। বলা চলে, মাস কয়েক ধরেই বলিউড যখন ফ্লপ সাগরে ভাসছিল, তখন ‘ব্রহ্মাস্ত্র’ (BRAHMASTRA) এর আবির্ভাবই একমাত্র বলিউডকে পুনরুজ্জীবিত করে। গত ৯ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত বলিউড চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’ এখনও পর্যন্ত করোনা পরবর্তী বলিউডে টপ পজিশনে রয়েছে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখোপাধ্যায়ের দীর্ঘ ৫ বছরের পরিশ্রমের ফসল এই ছবি, এখনও পর্যন্ত প্রায় ২৭০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। স্বামীর সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবির সাফল্য, আলিয়ার কেরিয়ারেও আলাদা দিগন্ত নিয়ে এসেছে। তবে এই ছবিতে অভিনয়ের তুলনায় হলিউড লেভেলের ভিএফএক্স বেশি মন কেড়েছে দর্শকদের। এখনও কিছু প্রেক্ষাগৃহে চলছে ছবি। তবে যারা থিয়েটারে ফ্যান্টাসি ফিল্মটি দেখার সুযোগ এখনো পাননি, তাঁদের জন্যে এবার সুখবর। ঘরে বসেই এবার ‘ব্রহ্মাস্ত্র’ দেখার সুযোগ করে দিল ডিজনি+ হটস্টার, আগামী ৪ নভেম্বর এই ওটিটি প্লাটফর্মে রিলিজ করবে ‘ব্রহ্মাস্ত্র’। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে সফলভাবে চলার পর, ব্রহ্মাস্ত্র এখন ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হওয়ার জন্যে প্রস্তুত। পাঁচটি ভাষা হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম-এ মুক্তি পাবে এই ছবি। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনি রায়। এছাড়াও শাহরুখ খান এবং নাগার্জুনকেও প্রধান ক্যামিও চরিত্রে দেখা মিলেছে।

ওটিটি স্পেসে ব্রহ্মাস্ত্রের মুক্তির নতুন যাত্রা সম্পর্কে পরিচালক অয়ন মুখোপাধ্যায় বলেছেন, “ব্রহ্মাস্ত্রকে জীবনে আনার যাত্রাটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জিং ছিল। আমি বিশ্বব্যাপী দর্শকদের কাছে সত্যিই কৃতজ্ঞ যারা তাঁদের অগাধ ভালোবাসা এবং সমর্থন দিয়ে ছবিটিকে গ্রহণ করেছে। ব্রহ্মাস্ত্র হল আমাদের সমৃদ্ধ ভারতীয় সংস্কৃতির, আমাদের আধ্যাত্মিকতার, এবং আমাদের অনন্য ইতিহাস প্রযুক্তির সঙ্গে মিলিত হওয়ার একটি পণ্য। Disney+ Hotstar-এ OTT রিলিজের মাধ্যমে, ব্রহ্মাস্ত্রকে আমরা বিশ্বজুড়ে দর্শকদের আরও কাছাকাছি নিয়ে আসতে সক্ষম হব, যাতে তাঁরা তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে বাড়িতে বসেই আরামে করে এই ছবি দেখতে পারবে।”

অন্যদিকে রণবীর কাপুর বলেছেন, “ব্রহ্মাস্ত্র আমার জন্য একটি বিশেষ যাত্রা ছিল। ভারতের আসল নতুন সিনেমাটিক মহাবিশ্ব তৈরি করার জন্য অয়নের দুর্দান্ত দৃষ্টিভঙ্গি ছিল! প্রেক্ষাগৃহে মুক্তির পর বিশ্বব্যাপী দর্শকদের কাছ থেকে অসাধারণ প্রতিক্রিয়া সত্যিই অপ্রতিরোধ্য এবং ভারতের বৃহত্তম OTT প্ল্যাটফর্ম Disney+ Hotstar-এ রিলিজের মাধ্যমে, আমাদের লক্ষ্য হল এটিকে সারা দেশে আমাদের দর্শকদের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া।” নায়িকা আলিয়া ভাট শেয়ার করেছেন, “ব্রহ্মাস্ত্র আমার এবং আমাদের সকলের কাছে একটি খুব বিশেষ এবং ঘনিষ্ঠ চলচ্চিত্র। একজন অভিনেত্রী হিসাবে, আমি এমন একটি দুর্দান্ত দৃষ্টিভঙ্গির অংশ হতে পেরে সম্মানিত। এটি বিশ্বব্যাপী একটি উদযাপনের চেয়ে কম ছিল না, এবং আমরা 4 নভেম্বর, 2022-এ Disney+ Hotstar-এ OTT রিলিজের মাধ্যমে ভক্তদের কাছে ব্রহ্মাস্ত্র নিয়ে আসতে চলেছি!”

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ