কেন নিজের তৈরি নিয়ম ভঙ্গ করলেন অক্ষয়!

Share:

নিজস্ব প্রতিনিধি : বলিউড খিলাড়ি বলতেই নাম উঠে আসে অক্ষয় কুমারের। তবে কাজের ক্ষেত্রে তিনি নাকি খুব পেশাদার। পাক্কা ৮ ঘন্টার বেশি কাজ করেন না তিনি।সময়ের বিষয়ে তিনি খুব সচেতন। সময়ের এক ঘন্টা আগে সেটে পৌঁছে যাওয়া থেকে শুরু করে শুট্যিংয়ের সময় যখন যেখানে প্রয়োজন হাজির থাকেন তিনি।তবে সময় হয়ে গেলে এক মিনিটও থাকেন না সেটে। তবে পেশাদারি নিয়ম ভঙ্গ করেছিলেন তিনি নিজেই।

তবে কীভাবে তিনি নিয়ম ভঙ্গ করেছেন এই ঘটনা শোনালেন ছবির পরিচালক সুধা কোঙ্গরা প্রসাদ। তিনি জানালেন, শুট্যিং চলছিল। আসন্ন ছবি ‘সরফিরা’র শুট্যিংয়ে ব্যস্ত ছিলেন অক্ষয় কুমার। শেষ কিছু অংশের শুটিং বাকি ছিল। যদিও অক্ষয় অংশের সমস্ত শুটিং হয়ে গিয়েছিল। তবে চিত্রনাট্যের মনে হয়েছিল। শুট্যিংয়ের শেষ অংশে প্রয়োজন হতে পারে অক্ষয়ের। তবে সকলেই একটু ভয়ে ভয়ে ছিলেন। কারণ তিনি সময়মত শুট্যিংয়ের কাজ সম্পন্ন করেছেন। এমনকী তিনি কাজে সময়ের বিষয়ে খুব সিরিয়াস। শুট্যিং চলাকালীন একটুও বাইরে বেরোন নি তিনি। তবে শুট্যিংয়ের শেষ অংশে যদি একস্ট্রা থাকা নিয়ে তিনি রাজি হবেন কিনা এই নিয়ে সকলেই সংশয়ে ছিলেন। তবে এতে রাজী হয়েছিলেন অভিনেতা। সে কারণে কৃতজ্ঞতাও জানান পরিচালক সুধা।

এই নিয়ে পরিচালক আরও জানান যে, তিনি যখন অভিনেতাকে বলেন বাড়তি থাকা নিয়ে। তখন অক্ষয় সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি সময়ে কাজ শেষ করেছেন তাঁর পক্ষ্যে বাড়তি সময় দেওয়া সম্ভব নয়। তাঁরা পঞ্চগণিতে শুট করছিলেন। সেদিনই তাঁর মুম্বই ফিরে যাওয়ার কথা ছিল। তাঁরা সকলেই ভেবেছিলেন তিনি ফিরে গিয়েছেন। কিন্তু পর দিন সকাল হতেই সেটে একদম সময়ে হাজির অক্ষয়। অর্থাৎ তিনি যে সবার আগে কাজকে গুরুত্ব দেন তা প্রমাণ করলেন আবার। এইভাবেই  প্রথম বার নিজের তৈরি নিয়ম ভেঙেছেন তিনি।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি