চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রণবীর সেরা বয়ফ্রেন্ড, কেন এমন বললেন আলিয়া?

নিজস্ব প্রতিনিধিঃ  শুক্রবার মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির ট্রেলার। ট্রেলারেই প্রায় সকলের মন জয় করে নিয়েছেন আলিয়া ভাট। ছবিতে গাঙ্গুবাঈয়ের চরিত্রে রয়েছেন তিনি। আর তারই টুকরো ছবিই এদিন ধরা পড়েছে ট্রেলারে। ট্রেলার দেখে কেমন লাগল তা এদিন জানিয়েছেন তাঁর প্রেমিক রণবীর কাপূর।

মুম্বইয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবিই। আলিয়ার ভঙ্গিমায় উপরে হাত তুলে প্রণাম করতে দেখা গেল রণবীরকে। যা রীতিমত সাড়া ফেলে দিয়েছে। রণবীরের সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই আলিয়া তাঁদের দুজনের এই ভঙ্গিমায় ছবি দুটিকে নিয়ে পাশাপাশি রেখে কোলাজ বানিয়ে তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে আপলোড করেন। আর তাতে ক্যাপশন দেন ‘বেস্ট বয়ফ্রেন্ড এভার’। 

শুধু কী রণবীর? আলিয়ার নতুন ছবির এই ট্রেলার দেখে মুগ্ধ শ্বশুরবাড়ির বাকিরাও। আলিয়াকে নতুন ভাবে দেখতে পেয়ে  রীতিমত প্রশংসায় পঞ্চমুখ হবু শাশুড়ি নীতু কাপূর। ও হবু ননদ রিদ্ধিমা কাপূর সাহানি। প্রসঙ্গত, গাঙ্গুবাঈয়ের পর আলিয়ার আগামী ছবি এসএস রাজামৌলীর ‘RRR’ ও অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’। 

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ