আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সম্পর্ক ভাঙছে উদয়-অনামিকার? গুঞ্জন নেট দুনিয়ায়

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা উদয় প্রতাপ সিং এই মুহূর্তে ছোট পর্দার অন্যতম চর্চিত অভিনেতা। পরিণীতাধারাবাহিকে তার অভিনেতা চরিত্র রায়ানএখন সকলের মুখে মুখে ফিরছে। অন্যদিকে উদয়ের স্ত্রী অনামিকা চক্রবর্তী অনেক দিনই হল ধারাবাহিক থেকে বিরতি নিয়েছেন। তাতেই যেন দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন দর্শকরা। নায়ক-নায়িকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জনসমক্ষেই উঠছে প্রশ্ন।

সম্প্রতি স্বামী উদয়ের সঙ্গে থাকা সমস্ত ছবি সমাজ মাধ্যম থেকে মুছে দেন অনামিকা। এরপর থেকেই আলোচনার শুরু। কেউ কেউ বলছেন উদয়ের এই সাফল্যে খুশি হতে পারেননি অভিনেত্রী । যদিও উদয় এই সমস্ত কথা মানতে নারাজ। তাঁর কথায়, “সমাজে যারা একটু পরিচিত মুখ হন তাদের কম বেশি সব কিছুরই সম্মুখীন হতে হয়। আমাদের বিচ্ছেদ হচ্ছে না। আর এই আলোচনা আমাদের ওপর বিন্দুমাত্র প্রভাব ফেলবে না।”

একই সুর অনামিকার কণ্ঠেও। তিনি কাউকে কোনও উত্তর দিতে রাজি হননি। অভিনেত্রী বলেছেন, “সমাজমাধ্যমের পাতাটা আমার কাজের জায়গা। সেখানে ব্যক্তিগত জীবনকে তুলে ধরার মতো কোনও বাসনা আমার মধ্যে নেই। আর যদি কিছু হয়েও থাকে তার জবাবদিহি আমি কাউকে করতে রাজি নই। একান্তই আমার ব্যক্তিগত বিষয়। মানুষ যা পারে তাই লিখে দেয় আজকাল। আমি কাউকে কোনও জবাবদিহি করব না।” উদয় কিন্তু কোনও আলোচনাতেই বিশেষ বিচলিত নন। তিনি মনে করেন যে কোনও অভিনেতাকেই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সুতরাং এগুলি নিয়ে চিন্তিত হওয়া মানেই সময় নষ্ট। 

Published by:

Share Link:

More Releted News:

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ