ফের বলিউডে আসছেন ‘আনন্দ’

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্বর্ণযুগেই একাধিক স্টারের আবির্ভাব হয়েছে। যাঁদের অভিনয়ের জোরে বলিউড আজ শুধু দেশেই নয় গোটা বিশ্ব বাজারে রাজ করছে। আসলে, বলিউডের অভিনেতা-অভিনেত্রী হওয়া মাত্রই গোটা বিশ্বের দরবারে নিজের পরিচয় করে নেওয়া। যাই হোক, আসি আমাদের আজকের আলোচ্য বিষয়ে। বলিউডের একটি মাইলফলক সৃষ্টিকারী ছবি ছিল, ‘আনন্দ’ (Anand)। যে ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন, জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্না (Rajesh Khanna) এবং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তৎকালীন সুপারস্টার রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চনের অভিনীত এই ছবিটি নির্মাণ করেছিলেন তৎকালীন বিখ্যাত পরিচালক হৃষিকেশ মুখার্জি।

এই ছবিটি সেই সময়ের একটি মাইলস্টোন সৃষ্টিকারী ছবি ছিল। এবং ‘আনন্দ’ এর মূল প্রযোজক ছিলেন এনসি সিপ্পি। এবার ‘আনন্দ’ ছবিটিকে ফের তরুণ প্রজন্মের সঙ্গে পরিচয় করাতে চলছেন প্রযোজক এনসি সিপ্পির নাতি সমীর রাজ সিপ্পি (Sameer Raj Sippy) এবং বিক্রম খখর (Bikram Khakhar)। খুব শীঘ্রই তৈরি হচ্ছে ‘আনন্দ’ ছবির রিমেক। যদিও এই ছবিটির পরিচালক এবং কাস্ট কারা হবেন, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

১৯৭১ সালে মুক্তি প্রাপ্ত ‘আনন্দ’ ছবিতে রাজেশ খান্নাকে একজন গুরুতর অসুস্থ ক্যান্সারের রোগী, আনন্দ সেহগালের চরিত্রে অভিনয় করেছিলেন, যার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিলেন তাঁর বন্ধু অমিতাভ। কিন্তু শেষমেশ রাজেশ খান্না মারা গিয়েছিলেন। এই ছবিতে বন্ধুত্বের দারুণ একটি ভাবধারা দেখানো হয়েছিল। যা নিজেদের দৃষ্টিভঙ্গি এবং অসাধারণ অভিনয়ের দ্বারা ফুটিয়ে তুলেছিলেন কিংবদন্তী অভিনেতা রাজেশ এবং অমিতাভ। তাই এই ছবিটি নতুন ভাবে তৈরি করার পেছনে যথেষ্ট কারণ আছে।

প্রযোজক সমীর রাজ সিপ্পি মনে করেন যে, ”এই ধরনের গল্প নতুন প্রজন্মকে বলা দরকার, তাঁদের জানার দরকার। কারণ সবাইকে আমাদের চলচ্চিত্রের ঐতিহ্য সম্পর্কে সচেতন করা উচিত। তাই মূল চলচ্চিত্রের আবেগের কথা মাথায় রেখেই, আমার মনে হয় বর্তমান প্রজন্মকে এমন অনেক গল্প পুনরায় বলা দরকার যা আজকের দিনে খুব প্রাসঙ্গিক।” জানা গিয়েছে, সমীর রাজ সিপ্পি এবং বিক্রম খাখর প্রযোজিত, খুব শীঘ্রই কাস্ট চূড়ান্ত করার পরে ছবিটির শ্যুটিং শুরু হবে।

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা