বয়সে বড় এক ডাক্তারের প্রেমে পড়েছেন অঙ্কিতা, প্রান্তিকের কী হবে?

বয়সে বড় এক ডাক্তারের প্রেমে পরেছেন অঙ্কিতা, প্রান্তিকের কী হবে? না চিন্তা করার কিছু নেই।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বয়সে বড় এক ডাক্তারের প্রেমে পরেছেন অঙ্কিতা, প্রান্তিকের কী হবে? না চিন্তা করার কিছু নেই। এটা সম্পূর্ণটাই রিল লাইফের গল্প। তাহলে খোলসা করে বলতে গেলে সাতপাকে বাধা পড়ার পর নতুন করে আবার কাজে ফিরছেন অঙ্কিতা চক্রবর্তী। বিয়ের পর এটিই তাঁর প্রথম কাজ। খুব শিগগিরি কালার্স বাংলার নতুন ধারাবাহিক ‘ইন্দ্রাণী’তে দেখা যাবে তাঁকে। ‘ইন্দ্রাণী’ নামভূমিকায় ফিরছেন অভিনেত্রী। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো। আর সেখানেই খানিকটা ঝলক পাওয়া গেল। সফল নারীর জীবনের কথাই বলবে এই নতুন ধারাবাহিক।

এক হাসপাতালের প্রশাসকের ভূমিকায় রয়েছেন অঙ্কিতা। দাম্পত্য জীবন যার একেবারেই সুখের নয়। সারাদিন তাই সমস্তটা ভুলে থাকতে নিজের কাজে বুঁদ হয়েই থাকে সে। আর পরিবার বলতে রয়েছে নিজের মেয়ে, শ্বশুর ও শাশুড়ি। এক সফল নারীর অসফল দাম্পত্যের কথা ফুটে উঠবে এই ধারাবাহিকে। আর এভাবে চলতে চলতেই একদিন হাসপাতালের এক ডাক্তারের নজরে পড়ে যায় ইন্দ্রাণী। বয়সে বড় ইন্দ্রাণীকে তাঁর ভালো লেগে যায়। আর এখান থেকেই নতুন খাতে গড়াবে ধারাবাহিকের গল্প। বলা যায় যে এই ধারাবাহিকের গল্প অসমবয়সী প্রেম নিয়ে কথা বলবে। কি তার ভবিষ্যৎ, কীভাবে আগামী দিনে এগোবে ‘ইন্দ্রাণী’ তা বলবে গল্পই। 

উল্লেখ্য, ইষ্টিকুটুম ধারাবাহিকে মুখ্যচরিত্রে নজর কেড়েছিলেন অঙ্কিতা। কমলিকা চরিত্রে তিনি সকলের বেশ পছন্দের হয়ে উঠেছিলেন। তারপর সিনেমা বা ওয়েব সিরিজে অনেকগুলি কাজ করলেও ধারাবাহিকে প্রধান চরিত্রে আবার অনেকদিন পর ফিরছেন অঙ্কিতা। ইতিমধ্যেই এই নতুন ধারাবাহিক নিয়ে রীতিমত উত্তেজনা তৈরি হয়েছে দর্শকদের মনে। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি কোন টাইম স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।  

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের ৭ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা