দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমরা কি সত্যি স্বাধীন’, স্বাধীনতা দিবস প্রসঙ্গে মিমি চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি: না এ বছর কলকাতার মানুষজনের কাছে ১৫ অগস্ট দিনটি ‘কালো’ দিন। ৮ অগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় রীতিমতো উত্তাল দেশ। শুধু রাজ্যে আটকে নেই গোটা দেশেও ছড়িয়ে পড়েছে এই লড়াই। গতকাল ছিল মেয়েদের রাত দখলের রাত। আরজি কর-কাণ্ড নিয়ে প্রতিবাদের মিছিল নেমেছিল গোটা রাজ্য জুড়ে। জায়গায় জায়গায় ডাক্তার পড়ুয়াদের ধর্মঘটে সামিল হয়েছেন। কিন্তু আজকের স্বাধীনতা কি সত্যই হয়েছে আমাদের? ১৫ আগস্ট। শুধু কি একটা দিন? এই দিনটি আবেগে ভরা অনেকগুলো মুহূর্ত। কত বিপ্লবীর রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে ভারত। কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন? স্বাধীনতা দিবসে (Independence Day) এই প্রশ্ন তুললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আরজি কর-কাণ্ড নিয়ে প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও।

টলিউড থেকে বলিউড সকলে আওয়াজ তুলছেন। দেব, প্রসেনজিৎ থেকে আলিয়া ভাট, স্বরা ভাস্কর, সোনম কাপুর, করিনা কাপুর সকলেই আরজি কর-কাণ্ডে অপরাধীর উপযুক্ত শাস্তি দাবি করেছেন। এছাড়া গতকাল রাতে মেয়েদের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে পার্ণো মিত্র, মিমি, সৌরসেনী, অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়, তৃণা সাহা, স্বস্তিকা মুখোপাধ্যায়রা। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েই তাঁরা আন্দোলনে সামিল হয়েছেন। ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মেয়েদের ‘রাত দখলে’র অভিযানে মিমি গিয়েছিলেন। আর চিকিৎসক মৃত্যুর দাবিতে সোশাল মিডিয়াতেও সরব হয়েছেন মিমি। এবার স্বাধীনতা দিবসের পূর্ন লগ্নে মিমি লেখেন ‘সত্যিই কি আমরা এখনও স্বাধীন?’

অন্যদিকে গতকাল রাতের প্রতিবাদের ছবি শেয়ার করে মিমি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, “বিচার বিলম্বিত হওয়া মানে ন্যায়বিচার অস্বীকার করা। আজ আমার আনন্দের শহর তার প্রতিটি কোণে কাঁদছে কারণ আমরা মানুষ হিসাবে ব্যর্থ হয়েছি, প্রতিটি গলি বিচারের জন্য গর্জে উঠেছে। এবং আমি পুনরাবৃত্তি করতে চাই। আমার টুইট আবার ‘শাস্তি এমন হওয়া উচিত যে পরের বার এমন জঘন্য অপরাধের কথা ভাবলে আপনার মেরুদন্ড কেঁপে উঠবে…’। পরমব্রত বলেছিলেন যে তিনি শত শত মহিলার সঙ্গে সংহতি প্রকাশ করতে প্রতিবাদে অংশ নিয়েছিলেন “যারা রাতের নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে”। কলকাতার মানুষ ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাস্তায় নেমেছিল সেই প্রশিক্ষণার্থী ডাক্তারের বিচারের দাবিতে যাকে তার কর্মস্থল, আরজি কর হাসপাতালে নির্মমভাবে লাঞ্ছিত করে হত্যা করা হয়েছিল। অভিনেতাদের ভুক্তভোগী এবং সমাজে হয়রানি ও অপব্যবহারের সম্মুখীন হওয়া অন্য প্রতিটি মহিলার জন্য ন্যায়বিচার চেয়ে স্লোগান তুলতে দেখা গিয়েছে। তারা এই জঘন্য অপরাধকারীদের কঠোর শাস্তির দাবিও জানান। এই মূহুর্তে আরজি কর-কাণ্ডের তদন্তের জন্যে সিবিআই-এর উপর দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Published by:

Share Link:

More Releted News:

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ