আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জানেন, ‘আর জে’ হওয়ার লক্ষ্যে বিখ্যাত ধারাবাহিকের প্রস্তাব ফিরিয়েছিলেন আয়ুষ্মান

নিজস্ব প্রতিনিধি: স্টার প্লাসের একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘Kyuki Saas Bhi Kabhi Bahu Thi’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, অভিনেত্রী কাম Women and Child Development মন্ত্রী স্মৃতি ইরানি। যদিও তখন তিনি রাজনৈতিক দলে পারি দেন নি। তবে সেই সময়ে স্টার জলসা বলুন বা জি বাংলা কিছুই ছিল না। বাংলা ধারাবাহিক বলতে একমাত্র ভরসা ছিল DD বাংলা। তাই মানুষ সেই সময়ে হিন্দি ধারাবাহিকের প্রতি বেশি ঝুঁকত। সেই কারণেই তখনকার হিন্দি ধারাবাহিক গুলির জনপ্রিয়তা মানুষের কাছে এখনও বর্তমান। তেমনই একটি হিন্দি ধারাবাহিক ছিল, ‘Kyuki Saas Bhi Kabhi Bahu Thi’।

এই ধারাবাহিকে স্মৃতি ইরানির অভিনয় আজও মানুষের মুখে মুখে ফেরে। যাই হোক, জানেন কী, এই ধারাবাহিকের জন্যে অডিশন দিয়েছিলেন, বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। হ্যাঁ, সম্প্রতি এই বিষয়ে খোলাসা করলেন অভিনেতা। যদিও তাঁর কেরিয়ার শুরু হয় ছোট্ট পর্দা থেকেই। একাধিক রিয়্যালিটি শোয়ে সঞ্চালকের ভূমিকায় ছিলেন তিনি। সেখান থেকেই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। মূলতঃ ১৫ বছর আগে জনপ্রিয় রিয়্যালিটি শো MTv Rodies জিতে শোবিজ দুনিয়ায় কেরিয়ার শুরু করেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। ২০১২ সালে ‘ভিকি ডোনার’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন, অভিনেতা।

সম্প্রতি, একটি সাক্ষাৎকারে আয়ুষ্মান প্রকাশ করেছিলেন যে, তিনি বালাজির টিভি শোগুলিতে একবার অডিশন দিয়েছিলেন। কিন্তু তিনি অভিনয়ে সুযোগ পেলেও সেই ধারাবাহিকে অংশ নেননি। কারণ তিনি সেই সময়ে নিজেকে একজন আরজে হিসাবে তৈরি করেছিলেন। সেই সংবাদমাধ্যম তাঁকে বলিউডে প্রবেশের আগে কোনও টিভি শোয়ের অডিশন দিয়েছিলেন কিনা, জানতে চাইলে আয়ুষ্মান বলেন, “হ্যাঁ, আমি করেছি। এটি একটি বালাজি শো ছিল, নাম মনে নেই। সম্ভবত এটি কসৌটি জিন্দেগি বা কিউকি সাস ভি কাভি বহু থি ধারাবাহিক ছিল৷ কিন্তু আমি সেই ধারাবাহিকে অংশগ্রহণ করিনি। তখন পুলকিত সম্রাট শেষ পর্যন্ত সেই ভূমিকাতে অংশগ্রহণ করেছিলেন৷ আসলে, তখন আমি নিজেকে আরজে হিসাবে তৈরি করছিলাম৷ তাই আমি সেই টিভি শোটি করতে পারিনি৷” আয়ুষ্মানকে পরবর্তীতে দেখা যাবে ডক্টর জি এবং An Action Hero ছবিতে। যা আগামি ডিসেম্বরে মুক্তি পাবে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ