দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লোকগীতির সুরে সুর ও তালে তাল মিলিয়ে তৈরি হয়েছে ‘বেলাশুরু’-র দ্বিতীয় গান

নিজস্ব প্রতিনিধিঃ ‘বেলাশেষে’ মুক্তির সাত বছর পরে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘বেলাশুরু’। ছবি দেখার আগ্রহের সঙ্গে সঙ্গেই বাড়ছে এই ছবির গান নিয়ে এক আলাদা আগ্রহ। এর আগে অনুপম রায়ের জন্মদিনে মুক্তি পেয়েছিল ছবির প্রথম গান ‘সোহাগে আদরে’। এবার এই ছবির আরও এক গানের টিজার মুক্তি পেয়েছে। শনিবার মুক্তি পাবে পুরো গানটি। গতে বাঁধা সিনেমার গান নয়। বরং গল্পে অন্যরকম স্বাদ যোগ করার মতই গানেও এক আলাদা স্বাদ যোগ করেছেন পরিচালকদ্বয়। ছবিতে ব্যাবহার করা হয়েছে বীরভূমের বিয়ের লোকগান। ছবিতে ব্যবহৃত বীরভূমের লোকগান ‘টাপা টিনি’ মুক্তি পাবে শনিবার, ৯ তারিখ। 

বাংলার প্রান্তিক এলাকার মেঠো অঞ্চলের সুরে নিজের হাতযশ দেখিয়েছেন সঙ্গীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। কন্ঠ মিলিয়েছেন ইমন চক্রবর্তী, উপালী চট্টোপাধ্যায় ও অনন্যা খ্যাঁদা মুখোপাধ্যায়। আর সাঁওতালি সাজে এই গানের তালে পা মিলিয়েছেন ছবির প্রধান চার চরিত্র। অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, ইন্দ্রাণী দত্ত ও মনামী ঘোষ। তালে তাল মেলাতে দেখা গিয়েছে স্বাতীলেখা সেনগুপ্তকেও। 

করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন এই ছবির শুটিং বন্ধ থাকার পর অবশেষে তা শেষ করা হয়। পরবর্তীকালে যারা এই ছবির ইউএসপি তাঁরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের কথা বলা হচ্ছে। আর এখন তাঁদের অনুপস্থিতিই এই ছবির দেখার এক অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই বাংলা ছবির দর্শক অধীর অপেক্ষায় আছে ২০ মে এই ছবি মুক্তির। 

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ