প্রতীকের বিয়েতে আমন্ত্রণ না পাওয়া নিয়ে এবার মুখ খুললেন রাজ বব্বর

পুরুষরা তো বিয়ে করেই চলে। প্রতীকের বিয়ের আমন্ত্রণ না পাওয়া নিয়ে আমার কোনও ক্ষোভ নেই।"

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালোবাসা দিবসের দিনেই দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া বন্দোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে ঘুরেছেন অভিনেতা প্রতীক বব্বর। প্রয়াত মা স্মিতা পাতিলের বাড়িতেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সেরেছেন প্রতীক বব্বর। বিয়ের পর ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দিয়েছেন প্রতীক। কিন্তু প্রতীক তাঁর বিয়েতে পরিবারের কাউকে নিমন্ত্রণ করেননি, এমনটাই অভিযোগ করেছিলেন প্রতীকের সৎ ভাই আর্য বব্বর। আর্য বাব্বর সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে, তিনি এবং তাঁর পরিবার বিয়েতে আমন্ত্রণপত্র পাননি।

এরপর তিনি কৌতুকরসে বলেন, বব্বর পরিবারের একাধিক বিবাহের ইতিহাস রয়েছে। আমার বাবা দুবার বিয়ে করেছেন, আমার বোন দুবার বিয়ে করেছে, এবং এখন আমার ভাই দ্বিতীয়বার বিয়ে করছে। এমনকি আমার কুকুর, হ্যাপিরও দুটি বান্ধবী আছে। তাই, দ্বিতীয়বার বিয়ে করতে আমার আপত্তি নেই, তবে বিবাহবিচ্ছেদের জটিলতা মোকাবেলা করার জন্য আমি খুব অলস।” এমনকী প্রতীকের বাবা রাজ বব্বর বলেছেন, “পুরুষরা তো বিয়ে করেই চলে। প্রতীকের বিয়ের আমন্ত্রণ না পাওয়া নিয়ে আমার কোনও ক্ষোভ নেই।” এদিকে আর্য বব্বর পরিবারকে সম্পূর্ণরূপে আমন্ত্রণ নিয়ে আরও বলেন, “আমার ধারণা কেউ প্রতীককে চাপ দিচ্ছে। তাই সে পরিবারের এই প্রান্তের কারো সঙ্গেই যোগাযোগ করতে চাইছে না। সে কাউকে ফোন না করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সৎমা নাদিরা বব্বরকে না হোক, তাঁদের রাজ বাব্বরকে আমন্ত্রণ জানানো উচিত প্রতীকের।”

প্রতীক হলেন প্রবীণ অভিনেতা রাজ বব্বর এবং প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের ছেলে। স্মিতা পাতিলের অকাল মৃত্যুর পর, রাজ বব্বর নাদিরা বব্বরকে পুনরায় বিয়ে করেন এবং তাদের দুটি সন্তান হয়, আর্য বব্বর এবং জুহি বব্বর। এদিকে প্রিয়া বন্দোপাধ্যায়ের সঙ্গে বিয়ের প্রতীক সানিয়া সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তারা ২০১৯ সালে বিয়ে করেন কিন্তু ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি