চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রিটনি স্পিয়ার্সকে কাঁদতে দেখে এক ফুড কর্মচারীর সান্ত্বনা, যা নিয়ে চরম বিরক্ত গায়িকা

নিজস্ব প্রতিনিধি: সোমবার জনপ্রিয় আমেরিকান গায়িকা ব্রিটনি স্পিয়ার্স নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি দীর্ঘ নোট লিখে একজন ফাস্ট ফুড কর্মচারীকে চরম নিন্দা করলেন। কারণটাও জানালেন তিনি তাঁর পোস্টে। আসলে গতকাল তিনি তাঁর গাড়িতে বন্ধুদের সঙ্গে তাঁর জীবনের স্ট্রাগলের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। তখনই একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাঁর গাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন এবং গায়িকাকে দেখে তিনি সান্ত্বনা দিতে চেষ্টা করেন। এতেই আপত্তি গায়িকার।

তাঁর মতে, “সে জানেই না আমি কী কারণে কাঁদছিলাম, এবং তাঁকে আমিও চিনি না, তবুও তিনি কে আমাকে সান্ত্বনা দেওয়ার।” এমনকী ৪০ বছর বয়সী ওই ফুড কর্মচারীর প্রদত্ত আশ্বাসে তিনি বিরক্ত হয়েছেন। গায়িকার কথায়, ওই ব্যক্তির তাঁর পরিস্থিতি সম্পর্কে কোনও জ্ঞান না থাকা সত্ত্বেও সবকিছু “ঠিক হয়ে যাবে”, কেন বললেন? আসলে গায়ক গত বছর একটি রক্ষণশীলতা থেকে বেরিয়ে এসেছেন, সেই সংগ্রাম সম্পর্কে তিনি আজও অত্যন্ত সোচ্চার। গায়িকা আরও বলেন, যেহেতু ফাস্ট ফুড কর্মী ব্রিটনির পরিবারের সদস্য নয়, তাই তাঁর সান্ত্বনাটি আক্রমণাত্মক মনে গিয়েছিল গায়িকার কাছে।

আসলে গতকাল গায়িকা নতুন জীবন শুরু করার জন্যে একটি রেস্তোরাঁতে গিয়েছিলেন। আর এটাই ছিল প্রথমবার ফাস্ট ফুড রেস্টুরেন্টে যাওয়া। সেখানে গিয়ে তিনি সেলিব্রেশন করতে গিয়েছিলেন। তবে ফাস্ট ফুড তিনি কোনও দিনই খান নি। কারণ তিনি নিরামিষ ভোজী।তাই তাঁর খাবারগুলি দেখে ঘৃণা এসেছিল। এরপর গায়িকা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ‘জ্যাক ইন দ্য বক্স’-এ যাওয়ার জন্য গাড়িতে উঠেছিলেন। তখনই তাঁর সংগ্রামের কথা স্মরণ করে কাঁদতে শুরু করেন গায়িকা। তখনই এই ঘটনাটি ঘটে গায়িকার সঙ্গে।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ