চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উড়ো চিঠিতে প্রাণনাশের হুমকি ভাইজানের বাড়ির পুলিশি নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার ভাইজানের পরিবারে হঠাৎই উড়ো চিঠির আগমন ঘটে। আর তাতেই খুনের হুমকি দেওয়া হয় তার পরিবারকে। সলমান খান এবং তাঁর বাবা সেলিম খানকে হত্যার হুমকি সংক্রান্ত চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিয়েছে মুম্বই পুলিশ। উল্লেখ্য, রবিবার প্রকাশ্যে এসেছে এই হুমকি চিঠির কথা। বাড়ির সামনেই পাওয়া গিয়েছে এই উড়ো চিঠি। হুমকি চিঠি উদ্ধার করেছে সেলিম খানের দেহরক্ষীরা। প্রসঙ্গত, এর আগে কৃষ্ণসার হত্যা মামলায় আদালতে যাওয়ার আগেও সলমন খান পেয়েছিলেন হুমকি চিঠি ও ফোন। হুমকি এসেছিল, যোধপুরেই খুন হতে হবে সলমন খানকে। উঠে এসেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। কুখ্যাত এই গ্যাংস্টারের নাম জড়িয়েছে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডেও।

এরপরই সলমানের মুম্বইয়ের অ্যাপার্টমেন্টে সোমবার দেখা গেল কড়া পুলিশি নিরাপত্তা। পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হলো সলমনের পরিবার। আর তখনই দেখা গেল মুম্বই পুলিশ কর্মীদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত তাঁর ভাই আরবাজ খান এবং সোহেল খান। প্রত্যেকদিন মর্নিংওয়াক সেরে বান্দ্রার বাস স্ট্যান্ড সংলগ্ন যে জায়গায় খানিকক্ষণ বিশ্রাম নেন সেলিম খান সেখানেই তার দেহরক্ষীরা একটি চিঠি পান এবং তাতে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। লেখা ছিল ‘মুসাওয়ালে জ্যায়সা কর দুঙ্গা”। এর পরেই মুম্বই পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়।

সোমবার সন্ধ্যায় মুম্বই পুলিশ এই বিষয়ে আপডেট দেয় এবং মুম্বাইয়ের সিপি সঞ্জয় পান্ডে জানান বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে তাঁরা। প্রাপ্ত চিঠি এবং তার পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। প্রয়োজনে আমরা নিরাপত্তা বাড়াবো। বলে রাখা ভালো এর মধ্যেই ফরহাদ সামজি পরিচালিত ‘কভি ঈদ কভি দিওয়ালি’ ছবির পরবর্তী শিডিউলের জন্য হায়দারাবাদ উড়ে যাবেন সালমান। ২৫ দিনের জন্য বাইরে থাকবেন ভাইজান। এর মাঝেই এরকম হুমকি রীতিমতো আশঙ্কা বাড়াচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

আয়ুষ্মানের ‘পতি পত্নী অউর ওহ ২’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে, মে মাসেই মুক্তি!

বিগ বস মারাঠি ৬ নিয়ে সোনালি রাউতের বিস্ফোরক অভিযোগ

ডিভোর্সের পর সময়টা খুবই কঠিন ছিল, অকপট হানসিকা

সূর্যবংশীর পর অক্ষয়ের সবচেয়ে বড় ওপেনিং, প্রথম দিনে কত কোটি আয় করল ভূত বাংলা?

হেরা ফেরি-৩ কি আদৌ হবে? অক্ষয় কুমারের কথায় বাড়ল ধোঁয়াশা!

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ