আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

একই ফ্রেমে দেব-প্রসেনজিৎ-তৃষাণজিত

নিজস্ব প্রতিনিধি: একই ফ্রেমে দেব-প্রসেনজিৎ এবং তৃষাণজিত। সম্প্রতি, রিলিজ হয়েছে টলিউড সুপারস্টার দেব (Dev) কিশমিশ ছবির দুটি গান।খুব শীঘ্রই পর্দা কাঁপাতে আসছে, দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’ (Kishmish)। ইতিমধ্যেই এই ছবির দুটি গান দারুণ জনপ্রিয় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি কিসমিশ-এর দ্বিতীয় গানের সহিত রুক্মিণীর সঙ্গে প্রসেনজিৎ-এর একটি রিলবন্দীও করা হয়েছে। যার পরিচালনার দায়িত্বে ছিলেন স্বয়ং দেব।

প্রসেনজিৎ-রুক্মিণীর এই গানের সহিত রোমান্টিক দৃশ্য এখনও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে প্রেমিকার সঙ্গে প্রসেনজিৎ-এর অভিনয় দেখে আর লোভ সামলাতে পারলেন না দেব নিজেও। তিনিও প্রস্তুতি নিলেন প্রসেনজিৎ-এর সঙ্গে একটি রিল ভিডিও করার জন্যে। দেবের সেই স্বপ্নও প্রসেনজিৎ নিজেই পূরণ করলেন।

 

প্রসেনজিৎ, দেবের সঙ্গে রিল বানালেন আর সঙ্গে দেব পেলেন উপরি পাওনা। কারণ, রিল ভিডিওতে শুধু দেব কিংবা প্রসেনজিৎ নয়, ছিলেন তৃষাণজিতও। বাবা এবং দেবের সঙ্গে সমান তালে পা মেলাতে দেখা গেল বুম্বা-পুত্রকেও। এই রিলটিরও শুটিং হল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাগানে। যেখানে, মেরুন পাঞ্জাবি এবং সাদা পাজামাতে সেজেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকে দেখা যাচ্ছিল একটু কো-অর্ড পোশাকে এবং তৃষাণজিতের পরনে ছিল হাফপ্যান্ট-শার্ট।

এ যেন এক আলাদাই নস্টালজিয়া। কিসমিশ-এর ‘তুই বলবে না তুমি’ গানটির সঙ্গেই তিনজনকেই নাচতে দেখা গেল, এক্কেবারে পায়ে পা মিলিয়ে। এই ভিডিওটি দেব তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে লিখেছেন, একই গানে তুমি এবং তুই এই দুই প্রজন্মকে একসাথে পাওয়া মানে “Tui Bolbo Na Tumi” এক্কেবারে হিট।

Published by:

Share Link:

More Releted News:

৬৭ বছরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রী কে?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ