একদা জাহ্নবীতীরে ….স্মৃতির স্মরণিতে হাঁটলেন দেবজ্যোতি মিশ্র

এ বাংলা- ও বাংলা মিলিয়ে এক বিশাল মন-ভূগোলের সীমানাহীন সীমানাকে নির্দেশ করে। প্রকাশিত হতে চলেছে তাঁর প্রথম বই ‘একদা জাহ্নবীতীরে...’ ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিনি সুরে লেখেন। আর নোটেশনের লাইন টানা পাতাগুলো থেকে লাফ মেরে সেই সব সুর অক্ষর হয়ে, বাক্য হয়ে ছিটকে আসে। তাকে দু’মলাটের মধ্যে ধরে রাখা কি সহজ কথা! তার অঙ্গে অঙ্গে যে বাঁশি, তার তরঙ্গে যে পূরবী আর মোৎজার্ট একাকার। সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। নীরবেই লিখে গিয়েছেন তাঁর স্মৃতিরেখাকে। সেই রেখা এ বাংলা- ও বাংলা মিলিয়ে এক বিশাল মন-ভূগোলের সীমানাহীন সীমানাকে নির্দেশ করে। প্রকাশিত হতে চলেছে তাঁর প্রথম বই ‘একদা জাহ্নবীতীরে…’ । এই বইতে এক দিকে যেমন স্থান পেয়েছে তাঁর ব্যক্তিগত স্মৃতি, তেমনই অন্য দিকে উঠে এসেছে সঙ্গীতকে ঘিরে নানা কাহিনি ও বিশ্লেষণ। রয়েছেন বিরাট জায়গা জুড়ে এই বইতে সলিল চৌধুরী। হাত ধরেছেন ঋত্বিক ঘটক, বাবা জাহ্নবীরঞ্জনের পাশটিতে এসে দাঁড়িয়েছেন সত্যজিৎ রায়। কখনও উঁকি দিয়ে গিয়েছেন অনন্য রায়, তো কখনও ঝলকে ঝলকে ফুটে উঠেছেন ঋতুপর্ণ ঘোষ।

আবার সামূহিক স্মৃতি থেকে কখন যেন রবীন্দ্রানাথের পাশটিতে বসে পড়েছেন চৈতন্যদেব। এই গ্রন্থ এক পুনর্যাত্রা। নিজের কাছে ফেরা। লেখকের সঙ্গে সঙ্গে পাঠকও সেই যাত্রার শরিক। শুধু লেখা নয়, এই বইতে উঠে এসেছেন তুলি-ইজেলের দেবজ্যোতিও। এক লগনছাড়া গদ্যতরঙ্গে নৌকা হয়ে ভেসে রয়েছে তাঁর আঁকা বেশ কিছু ছবি। গঙ্গার তরঙ্গে প্রাণপদ্ম ভাসানোর এই আয়োজন।

মঙ্গলবার, ১২ এপ্রিল আইসিসিআর-য়ে সত্যজিৎ রায় অডিটোরিয়ামে প্রকাশিত হবে বইটি। বই প্রসঙ্গে দেবজ্যোতি মিশ্র জানিয়েছেন,” নিজের স্মৃতির কথা,স্মৃতি কথায় লিখে যাওয়া যা আমার জীবনে বাস্তব একটা অন্য রকম অনুভূতি। বাবার কথা, ছেলেবেলা,কলোনির ঘর থেকে মোৎজার্ট এর সঙ্গে পরিচিতি, রবীন্দ্রনাথ থেকে সলিল চৌধুরী।আমার সুরের পথ ধরে বেড়ে ওঠা এই বইতে লিপিবদ্ধ করলাম।সাথে আমার আঁকা বেশ কিছু ছবিও আছে।”বইটার প্রকাশক রাবণ।

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির