মৌলবাদীদের হামলার হুমকিতে এবার ঢাকায় বন্ধ হল নাট্যো‍ৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার জমানার অবসানের পরে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের মদতে নখদাঁত বের করে আসরে নেমেছে মুসলিম মৌলবাদী ও জঙ্গিরা। ধর্মনিরপেক্ষ বাংলাদেশে তালিবানি রাজত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে। আর তাতেই বিপন্ন হয়ে পড়েছে সংস্কৃতি চর্চা। মুসলিম মৌলবাদীদের হুমকিতে উত্তরায় বসন্তো‍ৎসব বন্ধ করে দিতে হয়েছিল। আর এবার শেষ মুহুর্তে স্থগিত রাখা হল ঢাকা মহানগর নাট্যো‍ৎসব। ফলে প্রশ্ন উঠেছে বাংলাদেশ কী ক্রমশই পর্দানসীন হচ্ছে? সবচেয়ে বিস্ময়ের হলো, আয়োজকদের তরফে পুলিশের কাছে হুমকি পাওয়ার বিষয়টি জানানো হলেও জামায়াত ইসলামীর সদস্য তথা ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের নির্লিপ্ত কণ্ঠে বলেছেন ‘এই বিষয়ে আমার কিছু জানা নাই।’

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকার মহিলা সমিতি অডিটোরিয়ামে শুরু হওয়ার কথা ছিল ঢাকা মহানগর নাট্যো‍ৎসবের। প্রথম দিনই পরিবেশিত হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।  উৎসবের তিনটি পর্যায়ে একটি করে নাটক মঞ্চস্থ করার কথা ছিল দেশের ৮৫টি নাট্যদলের। কিন্তু গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তৌহিদি জনতা নামধারী মুসলিম মৌলবাদীরা মহিলা সমিতির কার্যালয়ে গিয়ে নাট্যো‍ৎসব বন্ধ রাখার হুমকি দেন। হুমকি মিশ্রিত কণ্ঠে তারা বলেন ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিষিদ্ধ হয়ে গিয়েছে। তার পরেও কোন সাহসে আপনারা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মঞ্চস্থ করেন? নাটক-ফাটক চলবে না। ওই সব হিন্দু আর ভারতীয় সংস্কৃতি। করুণ পরিণতি না চাইলে নাট্যো‍ৎসব বন্ধ রাখুন।’

মুসলিম মৌলবাদীদের ওই হুমকি নিয়ে রাতেই জরুরি বৈঠকে বসেন নাট্যো‍ৎসবের আয়োজকরা। সেখানেই সিদ্ধান্ত হয়, বিষাক্ত কেউটেদের ল্যাজে পা দিয়ে মৃত্যু ডেকে আনার কোনও দরকার নেই। নাট্যো‍ৎসব বন্ধ রাখা হবে। এদিন ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান নাট্যো‍ৎসব বন্ধের কথা জানিয়ে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে, সকলের নিরাপত্তার কথা ভেবে আমাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় আয়োজন করা প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছি।’

উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কামাল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  আমাদের জানান যে, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ওসির সঙ্গে যোগাযোগ করি। সন্ধ্যায় আমরা ওসি’র সঙ্গে সাক্ষাৎ করি এবং উৎসবের বিস্তারিত তথ্য তাকে অবহিত করি। থানায় আলোচনার পর পুলিশ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলে নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দিই। কিন্তু ওই বৈঠকের খবর পেয়ে ‘উত্তেজিত কিছু লোক’ এসে মহিলা সমিতির কার্যালয়ে এসে হুমকি দেয় এবং উৎসবের সাজসজ্জা খুলে ফেলার নির্দেশ দেয়। ওই হুমকির পরে মহিলা সমিতির আধিকারিকরা কোনও ঝুঁকি না নিয়ে নাট্যো‍ৎসব আয়োজন বন্ধ রাখার কথা বলেন।’

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি