বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

স্যাকনিল্কের দেওয়া তথ্যানুযায়ী, ভারতে দ্বিতীয় দিনে ১৬,৮৬৮টি শো থেকে ছবিটি মোট ৫৩.৫০ কোটি টাকা আয় করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২ অক্টোবর গান্ধি জয়ন্তীতে মুক্তি পেয়েছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। যেটির জন্যে প্রায় ৪ বছর অপেক্ষা করতে হল ভক্তদের। ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘দৃশ্যম’ সিরিজের দ্বিতীয় ছবি। আর এটিই ছবির শেষ ধাপ। কীভাবে রহস্যভেদ হল, তা জানার জন্যে দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন ভক্তরা। তারই ফল মিলছে ছবির বক্সঅফিস কালেকশনে।

যদিও মুক্তির আগেই ‘দৃশ্যম ৩’-এর প্রায় ২০ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। মুক্তির দিনেও ছবির আয় দাঁড়িয়েছিল ৬২ কোটি টাকা। যা কিনা ‘দৃশ্যম’-এর বাকি সিরিজগুলির প্রথম দিনের আয়ের রেকর্ড প্রায় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তবে দ্বিতীয় দিনে ছবি আয়ে কিছুটা পতন দেখা দিলেও ৫৩ কোটি টাকার বেশি আয় করেছে এই ছবি। ‘দৃশ্যম’-এর শেষ পার্টে অতিরিক্ত একাধিক একগুচ্ছ তারকা এন্ট্রি নিয়েছেন। শ্রিয়া সরণ, তব্বু, রজত কাপুর, ইশিতা দত্ত এবং মৃণাল যাদবের পাশাপাশি ছবির অতিরিক্ত চরিত্রে রয়েছেন জয়দীপ আহলাওয়াত এবং প্রকাশ রাজ।

ছবিটি দর্শক ও সমালোচক উভয়ের দ্বারাই প্রশংসিত হয়েছে। স্যাকনিল্কের দেওয়া তথ্যানুযায়ী, ভারতে দ্বিতীয় দিনে ১৬,৮৬৮টি শো থেকে ছবিটি মোট ৫৩.৫০ কোটি টাকা আয় করেছে। যার ফলে দুই দিনে ভারতে ছবির আয় দাঁড়িয়েছে ১৩৮.৬০ কোটি টাকা। আর বিদেশে দুইদিনে ছবির আয় দাঁড়িয়েছে ৩৮.৫০ কোটি। সুতরাং সব মিলিয়ে ছবির আয় দাঁড়িয়েছে ১৭৭.১০ কোটি টাকা। যদিও ছবির বাজেট এখনও জানা যায়নি, নির্মাতারা ছবির বাজেট ঘোষণা করেনি। কিন্তি অনুমান ছবির বাজেট প্রায় ১১০ কোটি টাকা। সুতরাং ছবিটি দুই দিনেই ছবির বাজেট সংগ্রহ করে ফেলেছে। এবার দেখা যাক, আগামী দিনে ছবির আয় কত দাঁড়ায়। 

 

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

প্রয়াত ‘ময়ূরী’-খ্যাত প্রখ্যাত পরিচালক সিঙ্গিথাম শ্রীনিবাস রাও, চোখে জল কমল, রাজামৌলিদের

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ! ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কী ভাবে?

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের