আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবশেষে দ্বিতীয়বার গর্ভাবস্থার ছবি প্রকাশ্যে আনলেন অনুষ্কা

নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রকাশ্যে চলেই এল অভিনেত্রী অনুষ্কা শর্মার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার বেবি বাম্পের ছবি। আর অভিনেত্রী তা নিজেই জানালেন সবাইকে। দিন কয়েক ধরেই গুজব রটছে যে, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। প্রথম সন্তান ভামিকার জন্মের দুই বছরের মধ্যেই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছেন তারকা দম্পতি। কিন্তু এখনও পর্যন্ত নিজ মুখে কোনও কথা জানাননি অভিনেত্রী, খবরে রটেছে যে, অভিনেত্রী ২ অথবা ৩ মাসের অন্তঃসত্ত্বা। তাই তিনি বিদেশে সফর বা পাবলিক ভিড় এড়িয়ে চলছেন। তবে সম্প্রতি অনুষ্কা তাঁর প্রথম বেবি বাম্পের একটি পুরানো ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আসলে ছবিটি তাঁর একটি ফোন ব্র্যান্ডের প্রচারমূলক ছবি।

কিন্তু নতুন ছবিতে প্রেগনেন্সির গুঞ্জন একেবারে উড়িয়ে দিলেন অভিনেত্রী। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির মেয়ে ভামিকার জন্ম হয়েছিল ১১ জানুয়ারি, ২০২১ সালে। এখনও সন্তানের মুখ প্রকাশ্যে আনেন নি অভিনেত্রী। এরই মধ্যে ২৫ অক্টোবর বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অভিনেত্রী তাঁর প্রথম গর্ভাবস্থার ছবি শেয়ার করে লিখলেন, ‘সময় উড়ে যায়।’ ছবিতে অনুষ্কার ভামিকার সময়ের গর্ভবতী হওয়ার সময় থেকেও একটি ছবি শেয়ার করেছেন। 

এদিকে গুজব রটছে যে, অনুষ্কখ শর্মা তার দ্বিতীয় ত্রৈমাসিকে আছেন এবং তাই জনসাধারণের উপস্থিতি এড়িয়ে যাচ্ছেন তিনি। হিন্দুস্তান টাইমস একটি সূত্র অনুযায়ী, “অনুষ্কা তাঁর দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। গতবারের মতো, তারা খবরটি আনুষ্ঠানিকভাবে বিশ্বের সঙ্গে শেয়ার করবেন। তাই অনুষ্কা জল্পনা এড়াতে জনসাধারণের নজর থেকে দূরে রয়েছেন। এছাড়া অনুষ্কা এবং বিরাট সম্প্রতি মুম্বাইয়ের একটি মাতৃত্বকালীন ক্লিনিকেও গিয়েছিলেন।” কাজের ফ্রন্টে, অনুষ্কাকে শীঘ্রই ‘চাকদা এক্সপ্রেস’-এ দেখা যাবে। ছবিটি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনী অবলম্বনে নির্মিত।

Published by:

Share Link:

More Releted News:

নেদারল্যান্ডসের রাস্তায় ভক্তের গাড়িতে বাজছে সোনুর গান, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

তৃতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন রাখী সাওয়ান্ত! জানেন কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী?

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ