চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Gadar 2: বক্সঅফিসে বাজিমাত তারা-সাকিনার, মুক্তির দিনেই ৪০ কোটি আয়

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কয়েক মাসের, কয়েক বছরের অপেক্ষার অবসান। সিনেমাপ্রেমীদের বহুদিনের অপেক্ষা শেষ। গতকাল মুক্তি পেল, সানি দেওল এবং আমিশা প্যাটেলের বহু প্রতীক্ষিত সিনেমা ‘গদর 2’ এবং অক্ষয় কুমার, ইয়ামি গৌতম এবং পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ‘OMG 2’। একই দিনে দুই বহুল প্রত্যাশিত ছবির মুক্তি, বক্সঅফিসে সংঘর্ষ তো হওয়ারই কথা! তবে দুটি ছবিই দর্শক এবং সমালোচকদের দ্বারা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। যতটা আশা নিয়ে ছবিটি দেখতে গিয়েছিল ভক্তরা, তেমন আশাবাদী হননি তাঁরা। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর’-এর দ্বিতীয় সংস্করণ হল ‘গদর 2’, প্রায় ২২ বছর পর ছবিকে ঘিরে বহুল প্রত্যাশা ছিল ভক্তদের। পর্দায় ফের তারা সিং-সাকিনার প্রেমিকাহিনীর নতুনত্ব দেখার আশায় ছিলেন সকলে, কিন্তু দর্শকদের একাংশ ছবিটিকে তৃতীয় শ্রেণির বলে অভিহিত করেছেন এবং মন গড়া কাহিনী বলে অভিযোগ তুলেছেন।

‘গদর 2’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সানি দেওল এবং আমিশা প্যাটেল। পাশাপাশি রয়েছেন উৎকর্ষ শর্মা ও সিমরত কৌর। যদিও OMG2-এর তুলনায় মুভিটি দুর্দান্ত সূচনা করেছে, এবং ২০২৩ সালের সবচেয়ে বড় ওপেনার হিসেবে আবির্ভূত হয়েছে ‘গদর 2’। এর আগে রণবীর-আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’-মুক্তির দিন ১১ কোটি রোজগার করেছিল। তবে সানি-আমিশার ‘গদর 2’ ব্যপক সমালোচনা কুড়োলেও প্রথম দিনই বক্সঅফিসে দুর্দান্ত আয় করেছে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, সানি দেওল অভিনীত গদর 2 বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনার হয়ে উঠেছে।

উদ্বোধনী দিনে ছবিটি আয় করেছে, ৪০.১০ কোটি। অন্য একটি বিনোদন পোর্টাল স্যাকনিল্ক জানিয়েছে, ফিল্মটির উত্তরাধিকার এবং বিশাল ফ্যান বেসের কারণে বক্স অফিসে ‘গদর 2’ ৬০.৪১ শতাংশ প্রেক্ষাগৃহের জায়গা দখল করেছে। এদিকে, নাইট শোতে এই ছবি ৮০ শতাংশ জায়গা দখল করেছে। ‘গদর 2’ ইতিমধ্যেই প্রভাসের পৌরাণিক মহাকাব্য ‘আদিপুরুষ’-সহ বেশ কয়েকটি সিনেমাকে ছাড়িয়ে গিয়েছে। প্রথম দিনের বক্স অফিস সংগ্রহের পরে, পাঠানের পরে ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনার হয়ে উঠেছে অনীল শর্মার ‘গদর 2’।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ