‘টাকা হাতানোর ছক ছিল’, ২০২৪-এর গণপিটুনির ঘটনা নিয়ে মুখ খুললেন রবিনা

বছর দুয়েক আগে সম্পূর্ণ একটি ভিন্ন কারণে সংবাদের শিরোনামে এসেছিলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। এক মহিলাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছিল অভিনেত্রী এবং তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর দুয়েক আগে সম্পূর্ণ একটি ভিন্ন কারণে সংবাদের শিরোনামে এসেছিলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। এক মহিলাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছিল অভিনেত্রী এবং তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে। অবশেষে এই নিয়ে মুখ খুললেন রবিনা ট্যান্ডন। পুরো ঘটনাটির বর্ণনা করে জানালেন, সিসিটিভি ফুটেজ পাওয়ায় শেষমেষ তাঁরা রক্ষা পেয়ে যায়। তবে অভিনেত্রীর থেকে টাকা লুটে নেওয়ার একটি প্রয়াস ছিল এটি। পুরো ঘটনাটি একটি ভিডিওকে কেন্দ্র করে হয়েছিল। ভিডিওতে দেখা যায় যে, রবিনার গাড়ি এক মহিলাকে ধাক্কা দিয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে অভিনেত্রী ওই মহিলাকে ধরে মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল যে, মহিলাটি ইচ্ছে করেই অভিনেত্রীর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছিল, কেউ তাঁকে ধাক্কা দেয়নি। ভিডিওটি এমন ভাবে এডিটিং করা হয়েছিল যে, যেখানে স্পষ্ট ওই মহিলাকে অভিনেত্রীর গাড়ি ধাক্কা দিচ্ছে।  টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে ফেলতেই অভিনেত্রীর বাড়িতে একদল লোকজন ঢুকে পড়েছিল।

সেই ঘটনার কথা বলতে গিয়ে রবিনা ট্যান্ডন বলেছেন, ‘সেদিন আমি বাড়িতে একাই ছিলাম। আমার গাড়ির চালককে অকারণে দোষারোপ করা হয়েছিল। মহিলা আঘাত পাওয়ার পর তাঁর দলবল নিয়ে আমার বাড়িতে আসে। তারা আমার ড্রাইভারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলে। বলে, ইচ্ছে করে ওই মহিলাকে গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে। আমি ড্রাইভারকে বাঁচাতে গেলে ৩০ জনের একটা দল আমাকে ঘিরে ধরে। আমার মারধর করে। আমি তাঁদের আমাকে মারতে বারণও করেছি। আমার বাড়ির ভিডিও রেকর্ডের চেষ্টা করে। আমার ড্রাইভার টেনে গেটের বাইরে নিয়ে যায়। আমিও তাঁর সঙ্গে বাইরে গিয়ে আমার ড্রাইভারকে ভিতরে নিয়ে আসি। আমি তাঁকে ওপরে গিয়ে আমার বাচ্চাদের সঙ্গে বসতে বললাম। ওরা আমাকে আমার ড্রাইভারকে ওদের হাতে তুলে দিতে বলেছিল। সেদিন আমার স্বামী অফিসে ছিল। তাঁরা আমাকে ভয় দেখিয়ে আমার থেকে টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে ফেলতে চেয়েছিল। তবে আমি কোনভাবে ঘটনা থেকে রক্ষা পাই।’ মিথ্যে ভিডিওও প্রেক্ষিতে আমার বাড়িতে ঢুকে হুজ্জতি চালিয়েছিল।

পুলিশকে বিষয়টি জানালে তাঁরা বলেছে, এই ঘটনা একটি চাঁদাবাজির ঘটনা ছিল। টাকা নেওয়ার জন্যে পুরো বিষয়টি সাজানো হয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনাটি সামনে আসে। এবং তাঁদের দেওয়া অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। এদিকে কাজের দিক দিয়ে রবিনা ট্যান্ডনকে শেষবার সঞ্জয় দত্তের সঙ্গে একটি ছবিতে দেখা গিয়েছিল। এরপর তাঁকে আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছবিতে দেখা যাবে। বহুল প্রতীক্ষিত এই ছবিটিতে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি-সহ এক বিশাল তারকা সমাবেশ রয়েছে।

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা বললেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

জমে যাবে দুপুরের ভোজ, বাড়িতেই বানান চিংড়ি মাছের তেলঝোল

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা