দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিরাট চমক! গুজব প্রেমিকাই হতে চলেছে কাঞ্চনের তৃতীয় স্ত্রী, কবে বিয়ে তাঁদের?

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের আগেই বিরাট চমক। এবার সেই পাতানো বোনই হতে চলেছে তৃতীয় স্ত্রী। ২০২১ সাল থেকেই বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন প্রতি মুহূর্তে খবরের শিরোনাম দখল করে রাখছে। ঘটনার সূত্রপাত, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে। যখন কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর অবৈধ সম্পর্ক বর্তমান। কিন্তু শ্রীময়ী বরাবরই কাঞ্চনকে নিজের দাদাসম ভেবে এসেছেন। কিন্তু লোক মারফতে কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর জোড়ায় জোড়ায় উপস্থিতি বরাবরই তাঁদের প্রেমকেই উস্কে দিয়েছে। এই নিয়ে ২০২১ সালে কম কাদা ছোঁড়াছুড়ি হয়নি। কিন্তু কাঞ্চন-শ্রীমযীর সম্পর্কে কখনই কোনও আঁচ লাগেনি।

এদিকে সম্প্রতি পিঙ্কির সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে কাঞ্চনের। তাই আর দেরি নয়, গুজব প্রেমিকার সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন তিনি, এমনটাই টলিপাড়া সূত্রের খবর। জানা যাচ্ছে, আগামী ৬ মার্চ বিয়ে করবেন তাঁরা। কাঞ্চনের তৃতীয় বিয়ে হলেও শ্রীময়ীর কিন্তু এটা প্রথম বিয়ে। তবে এখনও বিয়ে নিয়ে কেউই মুখ খোলেননি। কিন্তু সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই তাঁদের নিমন্ত্রণপত্র বিতরন শুরু হয়ে গিয়েছে। ঘনিষ্ঠদের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণও। ঠিক হয়ে গিয়েছে শ্রীময়ীর মেকআপ আর্টিস্ট, এবং হয়ে গিয়েছে তাঁদের বিয়ের কেনাকাটাও। তবে খুব একটা জাঁকজমকভাবে বিয়ে করবেন না তাঁরা। আসলে তৃতীয় বিয়ে নিয়ে কোনও ভাবেই প্রচার চাইছেন না তাঁরা। এদিকে কাঞ্চনকে কখনই প্রেমিকরূপে পরিচয় দিতে চান নি অভিনেত্রী। কখনও গুরু, কখনও দাদা, কখনও বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন তিনি। সম্পর্কের কথাও স্বীকার করেননি কেউ।

তাই গোপনে গোপনেই বিয়ে সারতে চলেছেন কাঞ্চন ও শ্রীময়ী। চলতি মাসের পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে কাঞ্চনের। গত দু’বছর ধরেই আলাদা থাকলেও অবশেষে আইনি ভাবে আলাদা হলেন তাঁরা। পিঙ্কি বরাবরই অভিযোগ করে এসেছেন যে, ৯ বছরের দাম্পত্যে নাকি মাত্র ২০ দিন একসঙ্গে সংসার করেছেন তাঁরা। বিয়ের পর থেকেই অশান্তি শুরু হয় তাঁদের। বনিবনা হত না। একটি সন্তান তাঁদের, তাঁর প্রতিও নাকি কখনই বাবার দায়িত্ব পালন করেননি কাঞ্চন। পিঙ্কির আগে অনিন্দিতা দাসকে বিয়ে করেছিলেন কাঞ্চন, যিনি বর্তমানে ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করছেন।

Published by:

Share Link:

More Releted News:

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ