OTT-তে মুক্তি পাচ্ছে “কান্তারা: চ্যাপ্টার ১”, কবে কোথায় দেখা যাবে, জেনে নিন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা ঋষভ শেঠির ২০২২ সালের ছবি "কান্তারার"-এর প্রিক্যুয়েল "কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১" বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। এই ছবি  ব্যপক সাফল্য অর্জন করেছে। বিশ্বব্যাপী ছবিটি প্রায় ৮৫০ থেকে ৯০০ কোটি টাকার মধ্যে আয় করেছে, যা লক্ষ্মণ উতেকরের ছবি "ছাভা"-এর বিশ্বব্যাপী আয়কেও ছাড়িয়ে গিয়েছে। সিনেমাহলে মুক্তি  পাওয়ার পর দর্শকরা অপেক্ষায় ছিলেন কবে এই ছবি ওটিটি প্ল্যাটর্ফমে মুক্তি পাবে। সেই অপেক্ষার অবসান হতে চলেছে এবার।  চলতি বছরের ৩১ অক্টোবর 'কান্তারা চ্যাপ্টার ১' প্রাইম ভিডিওতে OTT-তে মুক্তি পাচ্ছে।

"কান্তারা: চ্যাপ্টার ১" হল ঋষভ শেঠির লেখা এবং পরিচালিত একটি পৌরাণিক অ্যাকশন ছবি। ঋষভ শিটির ভক্তরা  এই বহুল প্রতীক্ষিত পৌরাণিক ছবিটি ৩১  অক্টোবর থেকে  অ্যামাজন প্রাইম ভিডিওতে কন্নড় ভাষায় দেখতে পারবেন, যার ডাবিং সংস্করণ তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় রয়েছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি ইনস্টাগ্রামে আকর্ষণীয় ট্রেলারটি শেয়ার করে ক্যাপশন  লিখেছে, "BERME-এর কিংবদন্তি অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে প্রস্তুত থাকুন কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালাম ভাষায়।"

 

View this post on Instagram

 

A post shared by prime video IN (@primevideoin)

ছবি নিয়ে লেখক, পরিচালক এবং প্রধান অভিনেতা ঋষভ শেঠি বলেন,  "কান্তরা:  চ্যাপ্টার ১" আমাদের মাটিতে গভীরভাবে প্রোথিত একটি গল্প, যা মানুষ, প্রকৃতি এবং বিশ্বাসের মধ্যে পবিত্র বন্ধন উদযাপন করে। যখন আমি এই প্রিক্যুয়েলের কাজ শুরু করি, তখন আমি এই পৃথিবীর উৎপত্তিতে ফিরে যেতে চেয়েছিলাম - সেই শিকড়গুলিতে যা এটিকে অনুপ্রাণিত করেছিল। চলচ্চিত্রের প্রতিটি আচার, আবেগ এবং মুহূর্ত জীবন্ত সংস্কৃতি এবং বাস্তব ঐতিহ্য থেকে উদ্ভূত। থিয়েটারে এটি যে ভালোবাসা পেয়েছে তা আমাদের লোককাহিনী দর্শকদের সাথে কতটা গভীরভাবে অনুরণিত হয় তার প্রতিফলন। আমি রোমাঞ্চিত যে প্রাইম ভিডিও এই গল্পটিকে সীমানা ছাড়িয়ে নিয়ে যাবে, সর্বত্র দর্শকদের কানতারার জগতের আত্মা, রহস্য এবং দেবত্বকে তার বিশুদ্ধতম রূপে অনুভব করার সুযোগ দেবে।" 

ঋষভ শেঠির পাশাপাশি, এই ছবিতে জয়রাম, রুক্মিণী বসন্ত এবং গুলশান দেবাইয়া অভিনয় করেছেন। ছবিটি ২রা অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং দর্শক এবং সমালোচক উভয়ের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়। চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, পটভূমির সুর এবং বিশেষ করে ঋষভ শেঠির হৃদয়স্পর্শী অভিনয়ের জন্য এটি প্রশংসিত হয়। 
 
 

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের