ক্রুশলের ডেবিউ বড়পর্দায়, প্রথম ছবিতেই জোড়া নায়িকা! তাঁরা কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা ক্রুশল আহুজার মুকুটে জোড়া ফলক। একে তো এন্ট্রি নিচ্ছেন তিনি টলিউডের বড় পর্দায়, তার মধ্যে আবার নায়িকা হিসেবে পাচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং দিতিপ্রিয়াকে। তবে কি সেই আনন্দেই নতুন লুকে হাজির হলেন অভিনেতা। বাংলা এবং হিন্দি দুই ধারাবাহিকেরই দাপুটে অভিনেতা তিনি। এবার তাঁর অভিষেক হচ্ছে চলচ্চিত্রে। গত বুধবার ‘ক্লিন শেভন’ করে ক্রুশল আহুজা, তাঁর এই লুকের একটি ছবি পোস্ট করেছিলেন নিজের ইনস্টাগ্রামে, আর তা দেখেই গোটা টলিউড ‘ক্লিন বোল্ড’!

এমনকী নায়ককে এই লুকে দেখে হকচকিয়ে গিয়েছেন তাঁর অনুরাগীরাও। এরপরেই শুরু হয় তদন্ত, নায়কের এই লুকের পেছনে কি কোনো বড় কারণ লুকিয়ে রয়েছে? হ্যাঁ, তা তো একটা আছেই! এ বার তিনি বড় পর্দার নায়ক। বিপরীতে জোড়া নায়িকা, শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর দিতিপ্রিয়া রায়! একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানালেন, রবিন নাম্বিয়ার প্রথম ছবির নায়ক হচ্ছেন তিনি। যার প্রযোজনায় রয়েছে এসকে মুভিজ। একটি অন্য স্বাদের গল্পে কাজ করছেন তিনি এবার। বিপরীতে শ্রাবন্তী, দিতিপ্রিয়া, ক্রুশল এই তিনজনকে নিয়েই গল্প। আর এই ছবির জন্যই প্রায় তিন বছর পরে দাড়ি কামালেন তিনি। এই ছবিতে থাকবেন সুদীপ্তা চক্রবর্তীও।

আপাততঃ জুন থেকে শুরু হবে এই ছবির শ্যুটিং, প্রথমেই লন্ডনে হবে। চলবে এক মাস। তাঁর প্রথম ছবি নিয়ে ক্রুশল আশাবাদী। তবে এত বড় একটা খুশির খবর শুনে কি বলছেন নায়কের বিশেষ বন্ধু অভিনেত্রী অদ্রিজা? নায়কের কথায়, অদ্রিজা তাঁকে আপাততঃ পরামর্শ দিচ্ছেন লন্ডনের আবহাওয়া উপভোগ করতে। সেখানে একমাসে এক্কেবারে চাঙ্গা হয়ে যাবেন তিনি।

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ